কলকাতা ২৮°সে
ব্রেকিং
ভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেরলম! বাড়ছে মৃতের সংখ্যাঅসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালেরভারী বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত কেরলম! বাড়ছে মৃতের সংখ্যাঅসুস্থ ভাইজান! অনুষ্ঠান চলাকালীন শুয়ে পড়লেন সলমন, তারপর....অনুমতি ছাড়াই ছুটির দিন শেষ! সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে জারি কড়া নির্দেশিকাভুটানে ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৪.৭!নন্দীগ্রামের ধৃত কংগ্রেস প্রার্থীর ১৪ দিনের জেল হেফাজত! উপনির্বাচনের আগেই কেন পদক্ষেপ? উত্তর মিললপুলিশ ট্রেনিং সেন্টারের শৌচালয়ে উদ্ধার কমান্ডোর দেহ!কোনও অর্থ ব্যয় ছাড়াই গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে! দাবি ট্রাম্পেরনন্দীগ্রামের পর রেজিনগর, মনোনয়ন প্রত্যাহার মমতার দলের প্রার্থী রবিউলেরগ্রেফতারির পর থেকে খোঁজ নেই মিলনের! বিপদজনক পরিস্থিতি নিয়ে আশঙ্কা কংগ্রেসের, নির্লিপ্ত কমিশননন্দীগ্রামে পুরনো মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী, 'স্বৈরাচারী ফ্যাসিস্ট আচরণ' তোপ কুণালের
রাজ্য

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের আইটি সেলের সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে জানা গিয়েছে, আইটি সেলের পুরনো কমিটি ভেঙে দিয়ে আপাতত ছয় সদস্যের একটি নতুন কোর কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দেবাংশু ভট্টাচার্যের পাশাপাশি স্থান পেয়েছেন উপাসনা চৌধুরী, নীলাঞ্জন দাস, অরিজিৎ দাস ঠাকুর, সৌরভ দাস ও নবারুণ ভট্টাচার্য। মূলত আগামী দিনে ডিজিটাল মাধ্যমে দলের প্রচার ও প্রতিপক্ষের আক্রমণের মোকাবিলা করতে এই নতুন টিম কাজ করবে।

এদিনের বৈঠকে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করার ওপর বিশেষ জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে নেত্রী সাফ জানান, মনোবল ভেঙে ফেললে চলবে না, বরং নতুন করে লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে আবেগঘন কণ্ঠে জানান, লড়াইয়ে তাঁকে কীভাবে হেনস্থা হতে হয়েছে। তবে তিনি যে লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, সেই বার্তাও স্পষ্ট করে দেন তিনি।

বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়। সেখানে জানানো হয়েছে, বিজেপি-র একনায়কতন্ত্রের বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে। গণতান্ত্রিক পথেই এই 'বাংলা-বিরোধী' শক্তিকে যোগ্য জবাব দেওয়ার শপথ নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। দলের ডিজিটাল যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় আরও তীব্রভাবে দলের আদর্শ ও উন্নয়নের প্রচার চালিয়ে যেতে। রাজনৈতিক মহলের মতে, পরাজয়ের ধাক্কা সামলে আগামী দিনের বড় আন্দোলনের ভিত এখন থেকেই মজবুত করতে চাইছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে দলের তথ্যপ্রযুক্তি বিভাগকে ঢেলে সাজানো হল।

আরও পড়ুন- ৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

_

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

উপনির্বাচনের মুখে আইনি বিপাকে মিলন প্রধান! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের
রাজ্য

উপনির্বাচনের মুখে আইনি বিপাকে মিলন প্রধান! ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের

২১/৯/২০২৬1 মিনিট পড়া
রেজিনগরে জনসংযোগ ও ছোট কর্মিসভায় জোর, প্রচারের ময়দানে রবিউল আলম চৌধুরী
রাজ্য

রেজিনগরে জনসংযোগ ও ছোট কর্মিসভায় জোর, প্রচারের ময়দানে রবিউল আলম চৌধুরী

২১/৯/২০২৬1 মিনিট পড়া
অননুমোদিত অনুপস্থিতিতে কড়া নজর! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে পদক্ষেপের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের
রাজ্য

অননুমোদিত অনুপস্থিতিতে কড়া নজর! প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে পদক্ষেপের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের

২১/৯/২০২৬1 মিনিট পড়া
তেহট্টে বিক্ষোভ, ডিম ছোড়ার অভিযোগ! নিরাপত্তা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ মহুয়া
রাজ্য

তেহট্টে বিক্ষোভ, ডিম ছোড়ার অভিযোগ! নিরাপত্তা নিয়ে হাই কোর্টের দ্বারস্থ মহুয়া

২১/৯/২০২৬1 মিনিট পড়া
‘পক্ষপাতের’ অভিযোগ, রেজিনগর উপনির্বাচন থেকে সরে দাঁড়াল RSP
রাজ্য

‘পক্ষপাতের’ অভিযোগ, রেজিনগর উপনির্বাচন থেকে সরে দাঁড়াল RSP

২১/৯/২০২৬1 মিনিট পড়া
মহিলাদের প্রতিবাদ থামাতে লাঠি হাতে বিজেপি নেতা! কুমারগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র শোরগোল
রাজ্য

মহিলাদের প্রতিবাদ থামাতে লাঠি হাতে বিজেপি নেতা! কুমারগঞ্জে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র শোরগোল

২১/৯/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →