Wednesday, May 27, 2026

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

Date:

Share post:

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Ministers), মুখ্যমন্ত্রীদের প্রতিনিধি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে বৈঠকে রাজ্যগুলির জ্বালানির (fuel crisis) পরিস্থিতি নিয়ে খোঁজ নিলেন মোদি। অন্যদিকে সব রাজ্যের কাছে সাহায্য চাইলেন কেন্দ্রের সঙ্গে একজোট হয়ে কাজ করার জন্য।

হরমুজ প্রণালীর (Strait of Hormuz) জট কাটিয়ে ভারতের পথে আসা শুরু করেছে জ্বালানিবাহী জাহাজ। কিন্তু তাতেও দেশে জ্বালানি সংকট কাটেনি। বর্ধিত দাম প্রত্যাহার করেনি মোদি সরকার। ঘুরপথে জ্বালানি তেলের উপর আন্তর্দেশীয় শুল্কে ছাড় দিলেও তার লাভ আসেনি জনগণের পকেটে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে অগ্নিমূল্য হওয়ার পথে দেশের বাজার। এই পরিস্থিতিতে জ্বালানি সংকট কাটাতে কার্যত দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কাছেই হাত পাতলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আহ্বান করলেন ‘টিম ইন্ডিয়া’ (Team India) হয়ে কাজ করার।

আরও পড়ুন : পশ্চিম এশিয়ার যুদ্ধে এবার ভারত নিজের পক্ষ নিল: জানালো ইরান!

শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নরেন্দ্র মোদি। এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় জানান, পশ্চিম এশিয়ায় বর্তমান সংঘাতের সময়ে পরিস্থিতি পর্যালোচনা করতে রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও লেফটেন্যান্ট গভর্নরদের সঙ্গে একটি বৈঠকে সভাপতিত্ব করলাম। অর্থনৈতিক ও বাণিজ্যিক স্থিতিশীলতা বজায় রাখা, জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের স্বার্থ রক্ষা এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করার বিষয়ে আমাদের সরকারের অঙ্গীকার পুণরায় তুলে ধরলাম।

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...