Monday, March 30, 2026

রামের নামে গুলি! ডবল ইঞ্জিন ওড়িশায় তদন্তের মুখে বিজেপি বিধায়ক

Date:

Share post:

রামনবমী (Ram Navami) উদযাপন করতে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রশ্নের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA)। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজ্য ওড়িশার (BJP Ruled state Odisha) তিতলাগড়ে। রামনবমীতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনীতে আপত্তি জানিয়েছে কলকাতা হাই কোর্ট-সহ দেশের অন্যান্য আদালত। তারপরেও একজন জনপ্রতিনিধির রামের নামে প্রকাশ্যে গুলি চালানোতে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। ভিডিও ভাইরাল (ভিডিও-এর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। ইতিমধ্যেই অভিযুক্ত বিধায়ক নবীন জৈনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে। বিধায়কের নিরাপত্তা প্রধান (পিএসও) প্রেমচাঁদ নাগকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার ওড়িশার বালানগির জেলার তিতলাগড়ের রাস্তায় রামনবমীর একটি মিছিল বেরিয়েছিল। সেই মিছিলে অংশ নিয়েছিল স্থানীয় বিজেপি বিধায়ক নবীন জৈন। আচমকাই তিনি কোমরে গোঁজা রিভলবার বের করে শূন্যে গুলি চালান। কোনও হতাহতের খবর না থাকলেও আতঙ্কিত হয়ে পড়ে মিছিলে থাকা জনতা। প্রাথমিকভাবে বিজেপি অধীনস্থ প্রশাসন শূন্য গুলি চালানো হয়েছে বলে ঘটনা ধামাচাপা দিতে চায়। কিন্তু জনগণের বিক্ষোভ ও বিতর্কের মুখে পড়ে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়। তিতলাগড় পুলিশ অস্ত্র আইনের ধারায় বিধায়ক এবং পিএসও উভয়ের বিরুদ্ধে একটি করে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারায় মামলা করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে।

Related articles

“ছবি তুলবেন না…”, মাহিকা আগলে রাখছেন হার্দিক পুত্রকে

রক্তের সম্পর্ক না থাকলেও যত্ন আর সুরক্ষায় কোনও ফাঁক রাখেন না মাহিকা শর্মা(Mahika sharma)। সবসময় আগলে রাখেন হার্দিকের(Hardik...

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...