দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা নিয়ে সতর্কবার্তা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)। সাধারণ মানুষকে সচেতন করতে সরকারের অফিসিয়াল ‘Cyber Dost’ হ্যান্ডল থেকেও বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

Fake LPG booking scams से सतर्क रहें।
Urgent booking, discount offers या panic messages के माध्यम से scammers लोगों को trap कर रहे हैं – fake links, apps और QR codes के ज़रिए उनसे payment और personal details ली जा रही हैं।#LPGScamAlert #OnlineFraud #CyberSafetyIndia #ScamAware pic.twitter.com/l4UUEhIlo4
— CyberDost I4C (@Cyberdost) March 31, 2026
সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা গ্রাহকদের মোবাইলে এসএমএস বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে দাবি করছে যে দেশে রান্নার গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছে। দ্রুত বুকিং না করলে সিলিন্ডার পাওয়া যাবে না— এইরকম ভাবে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। পাশাপাশি, আকর্ষণীয় ছাড়ের প্রলোভন দেখিয়ে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

সাইবার বিশেষজ্ঞদের মতে, এই বার্তাগুলির সঙ্গে একটি ভুয়ো লিঙ্ক বা কিউআর কোড পাঠানো হচ্ছে। ব্যবহারকারী সেই লিঙ্কে ক্লিক করলেই গ্যাস সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটের মত দেখতে একটি ভুয়ো পেজ খুলে যাচ্ছে। সেখানে পেমেন্টের সময় গ্রাহকদের ওটিপি বা পিন নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। কিছু ক্ষেত্রে অজানা অ্যাপ (APK ফাইল) ডাউনলোড করিয়েও তথ্য চুরি করা হচ্ছে। সরকারি গাইডলাইন অনুযায়ী, এলপিজি সিলিন্ডার বুকিং সবসময় সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা নিজস্ব অ্যাপ— যেমন Indane, HP Pay বা Hello BPCL— ব্যবহার করেই করা উচিত।

সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে, কোনও গ্যাস সরবরাহকারী সংস্থা কখনওই এসএমএস বা ফোনের মাধ্যমে গ্রাহকের ওটিপি বা পিন জানতে চায় না। তাই এ ধরনের কোনও অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক লিঙ্ক বা বার্তা পেলে তা সরাসরি গ্যাস ডিস্ট্রিবিউটর বা সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যাচাই করে নেওয়ার কথাও বলা হয়েছে।

–

–

–

–

–

–
–
