Monday, June 1, 2026

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

Date:

Share post:

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের (CEO office) বাইরে পাহারা দেওয়ার পর বুধবার সকাল থেকে ফের ধর্নায় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকরা। দফতরের বাইরে মোতায়ন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, চাপা উত্তেজনা রয়েছে সকালেও।

দুয়ারে বিধানসভা নির্বাচন (WBLA), এর মাঝেই গত দুদিন ধরে ফর্ম সিক্স নিয়ে উত্তাল বঙ্গ রাজনীতি। গণতান্ত্রিক উপায় ভোটে জিততে পারবে না বুঝতে পেরে, বিজেপি আর কমিশন মিলে ব্যাকডোর পলিসিতে ভিন রাজ্যের ভোটা ঢুকিয়ে ভোট লুটের চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যের শাসক দলের তরফে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ফুটেজ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে সরব হয়েছেন। এরপর প্রচুর ফর্ম ৬ সিইও দফতরের জমা করা নিয়ে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় হেয়ার স্টিট্র থানায় (Hare Street Police Station)। বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়। মঙ্গলবার সারারাত কমিশনের দফতরের বাইরে পাহারা দিয়েছেন ঘাসফুলের কর্মী – সমর্থকরা। বুধবার সকাল থেকেই ধর্না শুরু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় জওয়ানদের মোতায়ন করা রয়েছে।

 

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...