Monday, June 1, 2026

একটা কাজও যদি করত: ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

Date:

Share post:

মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা গঙ্গার ভাঙ্গন। বড়েঞায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নিয়ে ফরাক্কার ড্রেজিং নিয়ে কেন্দ্রকে নিশানা করেন তৃণমূলের (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করেন, “ফরাক্কার জল যখন বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার চুক্তি করে বলেছিল ৮০০ কোটি টাকা এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দেওয়া হবে। আজ পর্যন্ত সেই টাকা আসেনি।“

এদিন দলীয় প্রার্থীর সমর্থনে সভা থেকে গঙ্গার ভাঙ্গন নিয়ে কেন্দ্রেকে নিশানা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গঙ্গার ভাঙ্গন। ফরাক্কার জল যখন বাংলাদেশকে দেওয়া হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার চুক্তি করে বলেছিল ৮০০ কোটি টাকা এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকারকে দেওয়া হবে। আজ পর্যন্ত সেই টাকা আসেনি।“ ভাগীরথীর ভাঙন নিয়ে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল সভানেত্রী বলেন, “একটা কাজ যদি করত।“

ড্রেজিং (Dredging) না করা নিয়ে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “আর ফরাক্কা ড্রেজিং করা হয় না বলে সেই জন্য বন্যা হয়। ভাগীরথী প্লাবনে অনেক মানুষকে ক্ষতি স্বীকার করতে হয়। আগে গঙ্গা অ্যাকশন প্ল্যান্ট কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল। একটা কাজও বিজেপি করে না তবুও আমরা আমাদের সামর্থ্য মত যতটা পেরেছি গঙ্গা ভাঙ্গন বিশেষ করে ভগবানপুর ব্লকে আমরা কিছুটা চেষ্টা করেছি বন্ধ করার জন্য।“

রাজ্যের তরফে ড্রেজিং-সহ সংস্কারের কাজ হবে বলে প্রতিশ্রুতি দেন তৃণমূলনেত্রী।

Related articles

বিধায়কদের সই জাল তদন্তে SIT গঠন সিআইডির

বিধানসভায় বিরোধীদলের বিধায়কদের সই জাল মামলার তদন্তে এবার ডিআইজি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের SIT তৈরি করল সিআইডি...

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...