Monday, June 1, 2026

‘অপারেশন আরাহামা’য় খতম জঙ্গি! জম্মু-কাশ্মীরে উদ্ধার দেহ

Date:

Share post:

রাতভর চলল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) গান্দেরবাল জেলায় জঙ্গি দমন অভিযান ‘অপারেশন আরাহামা’। মঙ্গলবার রাতেই সেনা, পুলিশ এবং সিআরপিএফের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল এক জঙ্গি। বুধবার সকালে তাঁর দেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে শ্রীনগরে সেনার চিনার কর্পস।

দিন কয়েক আগে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে গান্দেরবালের আরাহামা জেলায় বেশ কয়েকজন জঙ্গি আশ্রয় নিয়েছে। এরপর শুরু হয় জঙ্গি দমন অভিযান। অভিযানে অংশ নেয় ভারতীয় সেনার দুটি অসম রেজিমেন্ট (Assam Regiment), জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) এবং সিআরপিএফ (CRPF)। মঙ্গলবার রাতেই ঘিরে ফেলা হয় গোটা এলাকা। রাতের দিকে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বাহিনী। একসময় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনাবাহিনীর পাল্টা জবাব দেওয়া হয়। সেই রাতেই গুলির সংঘর্ষেই মৃত্যু হয় এক জঙ্গির। বুধবার সকালে উদ্ধার হয়েছে দেহ। শ্রীনগরে চিনার কর্পস (Chinar Corps) এক্স হ্যান্ডেলে (X) পোস্ট করে ঘটনা নিশ্চিত করে জানিয়েছে, “৩১ মার্চ রাতে গুলির লড়াই চলাকালীন নতুন করে সাজানো হয় কর্ডন (Cordon)। সেনা ক্যালিব্রেটেড রেসপন্স দেয়, তাতেই এক জঙ্গি খতম হয়েছে। অভিযান এখনও চলছে।”

তবে বুধবারেও একালা জুড়ে ‘কর্ডন অ্যান্ড সার্চ অপারেশন’ জারি আছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত বাহিনী ডাকা হয়েছে। যতক্ষণ না পর্যন্ত এলাকা জঙ্গি মুক্ত হচ্ছে ততক্ষণ অপারেশন চলবে। এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

Related articles

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...