Wednesday, April 1, 2026

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর কপ্টার, বড়ঞা থেকে সড়কপথেই নবগ্রাম যাচ্ছেন মমতা

Date:

Share post:

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কপ্টার (Helicopter)। বুধবার, দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করতে মুর্শিদাবাদের (Murshibad) বড়ঞা থেকে নবগ্রামে যাচ্ছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো। কিন্তু প্রবল ঝড়বৃষ্টির কারণে সভাস্থলে নামতে পারেনি মমতার কপ্টার। বিপদ এড়াতে চপার নিয়ে ফের বড়ঞাতেই ফিরে যান চালক। পরে সড়কপথেই নবগ্রামের উদ্দেশে রওনা দেন তৃণমূল সুপ্রিমো।

বুধবার, তিন জায়গায় প্রচার সভা মমতার। নানুর, বড়ঞার পরে নবগ্রামে জনসভা তৃণমূল সভানেত্রীর। বড়ঞার সভা শেষে দুপুর ২টো ১০ মিনিটে নবগ্রামের উদ্দেশে ওড়ে মুখ্যমন্ত্রী কপ্টার (Helicopter)। সেই সময় বড়ঞার আবহাওয়া ভালো ছিল। মাঝপথেই ঝড়বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অনুকূল না থাকায় বড়ঞাতেই কপ্টার নিয়ে ফিরে যান চালক।

প্রথমে শোনা যায়, আবহাওয়ার খারাপ থাকায় নবগ্রামে মমতার জনসভা বাতিল হতে পারে। কিন্তু পরে জানা যায়, সড়ক পথে বড়ঞা থেকে নবগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এর আগে গত বৃহস্পতিবার বীরভূমের দুবরাজপুরে সভা সেরে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতা ফেরার সময় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রীর বিমান। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা থাকলেও কলকাতার আকাশে চক্কর কাটে ছোট বিমানটি। বেহালা ফ্লাইং ক্লাবে তিন বার অবতরণের চেষ্টা করেন পাইলট। কিন্তু বিমান নামানো যায়নি। ফের কলকাতা বিমানবন্দরের দিকে ফিরিয়ে আনা হয় বিমান। প্রায় দেড় ঘণ্টা ধরে আকাশে ওড়ার পরে বিকেল ৫টা ১৯ মিনিটে কলকাতা বিমানবন্দরেই অবতরণ করে মুখ্যমন্ত্রীর বিমান। পরে সেই বিমানচালকের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...