Wednesday, April 1, 2026

ঘটনার ৩দিন পরে রাহুলের জন্য শোকপ্রকাশ ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের! তদন্তে সহযোগিতার আশ্বাস

Date:

Share post:

রবিবার বিকেলে তালসারিতে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। আর তার তিনদিন পর, বুধবার শোক প্রকাশ করার সময় পেল প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স (Magic Moments Motion Pictures)! মৃত্যুর পরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ এবং আর্থিক সহায়তার দাবি তোলা হয়েছিল। শেষে চাপের মুখের পড়ে শোক প্রকাশ করেছে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তাদের শিল্পী ও কলাকুশলীরা অনেকেই মানসিকভাবে গভীর আঘাত পেয়েছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রত্যক্ষদর্শীদের রয়ান নিরপেক্ষহীন ভাবে নিয়ে এক রিপোর্ট প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে রাহুলের পরিবার, বন্ধু বা আর্টিস্টস ফোরামের মনোনীত কোনও প্রতিনিধিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স তাদের এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সময় সংস্থার পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে ছিলেন। খবর পাওয়ার পরই তিনি কলকাতায় ফিরে আসেন এবং সেই রাতেই রাহুলের বাড়িতে যান। তবে পরিবারের সঙ্গে তখন কথা বলা সম্ভব হয়নি। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, পরিবারের কোনও প্রশ্ন থাকলে তারা তার উত্তর দিতে প্রস্তুত। এছাড়াও যদি কোনও গাফিলতির সম্ভাবনাও থাকে তাহলে তা খতিয়ে দেখতে প্রস্তুত তাঁরা। এছাড়াও পুলিশ প্রশাসনের তরফে অনুমতি নেওয়া হয়েছিল কি না তার প্রয়োজনীয় নথিও তদন্তকারীদের দেওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আরও পড়ুন: ‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স দাবি করেছে, রাহুলকে যখন উদ্ধার করা হয়, তখনও রাহুল বেঁচে ছিলেন। কিছু বলার চেষ্টা করছিলেন। জল থেকে তুলে শুরুতে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করে কাছের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিছু সেখানে চিকিৎসক না থাকায় দিঘায় নিয়ে যাওয়া হলে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, রাহুল শুধু সহকর্মীই নন, তিনি তাঁদের বন্ধুও ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ ও নির্ভুল তদন্ততে সংস্থার সব কর্মী সাহায্য করবে বলে জানানো হয়েছে।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...