সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

Date:

Share post:

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space centre, Florida) থেকে রওনা দিল ওরিয়ন মহাকাশযান (Orion Spacecraft)। লক্ষ্য পৃথিবীর উপগ্রহ চাঁদে পৌঁছানো। উৎক্ষেপণের ঠিক আট মিনিট পরে রকেট থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশযানটি। নাসার (National Aeronautics and Space Administration) এই ‘আর্টিমিস ২’ (Artemis 2 mission) অভিযান সফল হলে প্রায় ৫৩ বছর পরে চাঁদের (Moon Mission) মাটিতে পা রাখবেন মহাকাশচারীরা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে কমান্ডার রিড ওয়াইসম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, অভিযান বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হানসেন (ইনি প্রথমবার মহাকাশে পাড়ি দিলেন) চাঁদে নামবেন না।পৃথিবীর একমাত্র উপগ্রহ থেকে অন্তত ১০০০ মাইল দূরে থাকবেন তাঁরা। আগামীতে চাঁদে মানুষ পাঠাতে গেলে কী কী সমস্যা হতে পারে সেই সংক্রান্ত পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি মহাকাশের লাইফ সাপোর্ট সিস্টেম (life support system) পরীক্ষাও হবে। দশ দিন ধরে এই অভিযান চালানোর পর চার মহাকাশচারী ফিরবেন পৃথিবীতে। ১৯৬৯ সালেই চাঁদে পা রেখেছিলেন মার্কিন মহাকাশচারী। ১৯৭২ সালের শেষবার মুন মিশন হিসেবে অ্যাপোলো প্রকল্প লঞ্চ করেছিল নাসা। এরপর মহাকাশ গবেষণায় একাধিকবার রকেট লঞ্চ হলেও গত ৫৩ বছরে চাঁদে মানুষ পাঠায়নি এই গবেষণা সংস্থা। সেদিক থেকে দেখতে গেলে ‘আর্টিমিস ২’ অভিযান সফল হলে তা নিঃসন্দেহে নাসার (NASA) জন্য এক নতুন মাইলফলক হতে চলেছে।

 

spot_img

Related articles

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...