বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন দুপুরে মালদহের বৈষ্ণবনগরেও একটি সভা রয়েছে তাঁর। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই উত্তর থেকে দক্ষিণ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। একদিকে যেমন ‘দিদির প্রতিজ্ঞা’র কথা মনে করাচ্ছেন, পাশাপাশি এসআইআরের নামে বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (ECI) চক্রান্তের বিরুদ্ধে গর্জে উঠেছেন সভা মঞ্চ থেকে। প্রাকৃতিক দুর্যোগের কারণে একাধিকবার সমস্যাতেও পড়তে হয়েছে মমতাকে। কিন্তু সেসবের তোয়াক্কা না করে প্রতিদিন একাধিক সভা করছেন নেত্রী। তাঁর বক্তব্য শুনতে তৃণমূল (TMC) কর্মী-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে। এদিন মুর্শিদাবাদ ও মালদহ জেলার কর্মসূচিতেও রেকর্ড ভিড় হবে বলে মনে করছে জেলা তৃণমূল নেতৃত্ব।

–

–

–

–

–

–

–

–
–
–
