দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

গুরুতর ব্রেন হেমোরেজ নিয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁর শরীরে চিকিৎসার সাড়া দেওয়ার ক্ষমতা কমে আসছিল। বয়সজনিত কারণে ঝুঁকি আরও বেড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

বিদীপ্তা-সুদীপ্তাদের (Bidipta Chalraborty – Sudipta Chakraborty) পরিবার দীর্ঘদিন ধরেই অভিনয় ও সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত। তাঁদের বাবা বিপ্লব কেতন চক্রবর্তী ছিলেন নাট্যদুনিয়ার সুপরিচিত মুখ। অন্যদিকে মা দীপালি চক্রবর্তী একজন দক্ষ নৃত্যশিল্পী ছিলেন। ছোটবেলা থেকেই দুই মেয়েকে অভিনয়ের জগতে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছিলেন তিনি। ২০২১৮ সালে প্রয়াত হন বিপ্লব কেতন চক্রবর্তী।

২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই সুদীপ্তার মাতৃবিয়োগের খবর স্টুডিওপাড়ায় শোকের ছায়া আরও ঘনীভূত করল।

–

–

–

–

–
–
