Tuesday, June 2, 2026

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

Date:

Share post:

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে অনুষ্ঠিত হতে চলা মোহনবাগান(Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল(East bengal) আইএসএল ডার্বি পিছিয়ে দেওয়া হল আগামী ১৭ মে। সরকারিভাবে ঘোষণা করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন।

আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যে দু দফায় বিধানসভা নির্বাচন। ৪ মে ফল ঘোষণা। ফলে ৩ মে যুবভারতীতে ডার্বি ম্যাচ হওয়ার এক প্রকার কঠিন ছিল, কারণ পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। ফলে ডার্বির দিন বদল ছিল অবসম্ভাবী। সেটাই ঘোষণা হল এদিন। রাজ্যে বিধানসভা নির্বাচন দু’দফায়— ২৩ ও ২৯ এপ্রিল। ফলে ভোটের আগেই ম্যাচ আয়োজন হলেও নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। সেই কারণেই যুবভারতীতে ম্যাচ থাকলেও দর্শক উপস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখা হচ্ছে।

অন্য রাজ্যে নয়, কলকাতাতেই ডার্বি খেলতে নামবে দুই প্রধান। ডার্বি ম্যাচের দিন বদল হলেও সময়ের কোনও বদল হয়নি। ১৭ মে সন্ধে সাড়ে সাতটায় শুরু হবে খেলা। একইদিনে আবার কিশোর ভারতী স্টেডিয়ামে রয়েছে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ। ওই ম্যাচ নিয়ে কোনও পরিবর্তনের খবর এখনও পর্যন্ত নেই। তবে মহামেডানের ম্যাচটিও সম্ভবত অন্য কোনও দিন খেলা হতে পারে।

নির্বাচনের জন্য সূচি পরিবর্তন হয়েছে আইএসএলের (ISL)মোহনবাগানের(Mohun Bagan)। ইন্টার কাশীর বিরুদ্ধে ম্যাচটি ২৬ এপ্রিলের পরিবর্তে ১২ মে সন্ধ্যা ৭:৩০ টা থেকে খেলবে মোহনবাগান (Mohun Bagan)।

সূচি অনুযায়ী ২৬ এপ্রিল সল্টলেকে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান এবং ইন্টার কাশির। কিন্তু ২৯ এপ্রিল সল্টলেকে ভোট। তাই পিছিয়ে গেল ম্যাচ। ২৬ এপ্রিলের জায়গায় সেই ম্যাচ হবে ১২ মে। সুতরাং লোবেরা বনাম হাবাসের দ্বৈরথ দেখতে সমর্থকদের অপেক্ষা করতে হবে মে মাস পর্যন্ত।

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...