Thursday, April 2, 2026

প্রাক্তনীদের উদ্যোগে টাকী বয়েজ স্কুলে দুদিন ব্যাপী মেগা হেলথ ক্যাম্প

Date:

Share post:

স্বাস্থ্যই সম্পদ, সুন্দর এক আগামী গড়ে তুলতে সুস্থতাই একান্ত কাম্য। তাই পড়ুয়া এবং অভিভাবকদের স্বাস্থ্য সমস্যার কথা মাথায় রেখে বৃহস্পতিবার গভর্নমেন্ট স্পনসরড মাল্টিপারপাস স্কুল (বয়েজ), টাকি হাউসে (GSMS Taki House) বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। উদ্যোগ নিলেন প্রাক্তনীরা, সহযোগিতায় প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (Progressive Health Association) এবং জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (WBJDA)। আজকের পর আগামী শনিবারও (৪ এপ্রিল) এই স্বাস্থ্যশিবির চলবে বলে জানা গেছে।

কলকাতার শিয়ালদহ এলাকার ঐতিহ্যবাহী স্কুল টাকী হাউসে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক চর্চাও লক্ষ্য করার মতো। কখনও প্রাক্তনীদের নিয়ে জমকালো পুনর্মিলন উৎসব কখনও আবার স্কুলের পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে অভিনব চিন্তা ভাবনা এই শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। টাকী বয়েজ স্কুল গ্রাউন্ডে (Taki Boys School Ground) আয়োজিত এদিনের স্বাস্থ্যপরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক (Swagata Basak) এবং সহকারী প্রধান শিক্ষক অমিত গঙ্গোপাধ্যায়রা। ছিলেন স্কুলের প্রাক্তনী তথা বিশিষ্ট সাংবাদিক ও তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। স্কুলের প্রতি তাঁর টান অবিচ্ছেদ্য। তাই নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও তিনি এদিন নিজে উপস্থিত হয়ে গোটা শিবির ঘুরে দেখেন। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে কথাও বলেন।
এই মেগা হেলথ ক্যাম্পে এসে অনেকেই নিজেদের শারীরিক সমস্যার কথা তুলে ধরেন। চিকিৎসকরা রক্তচাপ, পালস রেট পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শও দেন। টাকী বয়েসের প্রাক্তনীদের (Ex Students of Taki Boys) উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যশিবির যথেষ্ট প্রশংসনীয়, বলছেন অভিভাবকরাও।

 

Related articles

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...

ইংল্যান্ড সফরে ভারতীয় ফুটবল দল, প্রতিপক্ষ একাধিক শক্তিশালী দেশ

হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা (FIFA) ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয়...