Tuesday, June 2, 2026

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

Date:

Share post:

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে যেতে পারে। সম্পর্কটা দুটো মানুষের হোক কিংবা একজন মানুষের সঙ্গে অন্য এক প্রাণের। যত্ন আর স্নেহ দিয়ে গড়ে ওঠা সম্পর্ক এতটাই গভীর হয় যে মৃত্যুতেও তা ভাঙা যায় না। সমাজমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও (সত্যতা যাচাই করা হয়নি) যেন আরও একবার সেই কথাই মনে করিয়ে দিল। কর্নাটকের (Karnataka) ছোট্ট গ্রাম রায়ারা দোড্ডিতে (Rayara Doddi village) প্রয়াত হন ৮৫ বছরের প্রবীণা পর্বতাম্মা (Parvatamma)।বার্ধক্যজনিত কারণে মহিলার মৃত্যুর পর তাঁর পরিবার আত্মীয়দের পাশাপাশি মৃতদেহ জড়িয়ে বসে রইল এক বানর (Monkey) । প্রাণীটির অপলক দৃষ্টিতে ধরা পড়ল তার কষ্ট। চোখের জল ধরে রাখতে পারলেন না নেটপাড়ার বাসিন্দারা।

পর্বতাম্মা বাড়ির আশপাশে ঘোরাফেরা করা বানরদের নিয়মিত খাওয়াতেন। একটা অদ্ভুত সম্পর্ক গড়ে উঠেছিল অবলা প্রাণীদের সঙ্গে। হয়তো অজান্তেই গভীর হয় মানুষ ও বানরের বন্ধুত্ব। অন্নদাত্রী আজ আর নেই। এ যেন প্রিয়জনকে হারানোর শোক, তাই শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে আগলে রাখার চেষ্টা বানরের। সোমবার যখন বৃদ্ধার মরদেহ তার বাড়িতে রাখা ছিল। আচমকাই দেখা যায় জনতার ভিড় ঠেলে এগিয়ে আসছে বানরটি। নিঃশব্দে গিয়ে বসে পড়ে পর্বতাম্মার পাশে। কখনও চোখ বন্ধ করে রাখে, কখনও আবার বৃদ্ধার গালের সঙ্গে গাল ঠেকিয়ে দেয়। এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ধরা পড়তেই সমাজমাধ্যম ব্যবহারকারীরা (Social Media Users) বলছেন, মানুষ ভালবাসার মর্ম বুঝতে পারেনা কিন্তু এই বানর যেন অজান্তেই অনেক কিছু বুঝিয়ে দিয়ে গেল। আসলে অনুভূতিরা সবসময় বাঙময় নয়। বৃদ্ধার মৃতদেহের পাশে বানরের চুপচাপ বসে থাকা, নীরব চাহনি বারবার বুঝিয়ে দিচ্ছিল তার হৃদয়ভাঙ্গা কষ্টের কথা। এটাই শেষ দেখা। অস্থির সময়ে যখন চারপাশে শুধুই আগ্রাসী মানসিকতা আর মানুষের মানুষের স্বার্থপরতার চেনা ছবি, তখন এ দৃশ্য যেন সত্যিই বিরল। ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরাও।

 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...