Wednesday, June 3, 2026

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

Date:

Share post:

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে গেছে প্রায় আঠারো ঘণ্টা, নিখোঁজ টলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার! ইতিমধ্যেই তাঁর পরিবার থানার দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।

টলিউডের সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। রবিবাসরীয় বিকেলে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) আকস্মিক মৃত্যু, বৃহস্পতিবার সকালে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী- বিদিপ্তা চক্রবর্তীর মায়ের প্রয়াণের খবরে এমনিতেই মন খারাপ বাংলা বিনোদন জগতের। তার কয়েক ঘণ্টা যেতে না যেতেই আরও এক উদ্বেগের খবর। উৎসবের (Utsav Mukherjee) পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিজের ফোন বাড়িতে রেখে ব্যাংকের কাজে বেরিয়েছিলেন তাঁর বাবার পুরোনো ফোন নিয়ে।স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, দুপুর ২টা ২২ মিনিটে উৎসবের সঙ্গে শেষবার ফোনে কথা হয়। তখন তিনি নাকি ব্যাঙ্কের ভেতরেই ছিলেন। কিন্তু তারপর থেকেই ফোন সুইচড অফ। মূল ধারার বড় ছবি না তৈরি করলেও ‘বরুণবাবুর বন্ধু’, ‘ভবিষ্যতের ভূত’-এর মতো সিনেমার গল্প লিখেছেন তিনি। সৃজনশীল এই চিত্রনাট্যকর তথা পরিচালকের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চিন্তা বাড়ছে তাঁর প্রিয়জনদের। ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে উৎসবের লাস্ট লোকেশন বোঝার চেষ্টা করছে পুলিশ (Police)।

 

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...