Wednesday, May 6, 2026

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

Date:

Share post:

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road show) ও মনোনয়ন পর্বে আইনশৃঙ্খলা রক্ষায় গাফিলতির অভিযোগে ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। সাসপেন্ড হওয়া আধিকারিকদের মধ্যে রয়েছেন দক্ষিণ বিভাগের ডেপুটি কমিশনার  সিদ্ধার্থ দত্ত (Deputy Commissioner of South Division Siddharth Dutta), আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী (Alipore Police Station OC Priyankar Chakraborty), অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় (OC Chandicharan Banerjee) এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায় (Sergeant Sourav Chatterjee)। অভিযোগ, শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি রোড শো ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

কমিশন থেকে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে সাসপেনশন কার্যকর করে তার রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি শূন্য পদগুলিতে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কোনও সমস্যা না তৈরি হয়।

বুধবার হাজরা মোড় (Hazra More) থেকে অমিত শাহ (Amit Shah) শুভেন্দু অধিকারীর সমর্থনে একটি রোড শো শুরু করেন। মিছিলটি কালীঘাট (Kalighat) এলাকার দিকে এগোতেই দুই রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, বিক্ষোভ ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি, এমনকি কিছু জায়গায় ব্যারিকেড ভাঙার ঘটনাও ঘটে। এর জেরে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এই ঘটনার পরেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই সংশ্লিষ্ট আধিকারিকদের শোকজ করা হয়। অথচ এই আধিকারিকদের পদে বসিয়েছে নির্বাচন কমিশনই।

Related articles

ভোট পরবর্তী হিংসা অব্যাহত, হাওড়াতে আক্রান্ত মোহনবাগান ক্লাবের হকি সচিব

বিধানসভার নির্বাচনের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা ঘটছে। ভোটে জয়ী বিজেপির অতি সক্রিয়া কর্মী সমর্থকরা হামলা চালাচ্ছে...

ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ জেলায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস!

সকালে হালকা রোদের দেখা মিললেও বেলা বাড়তে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা (cloudy weather in South Bengal)। দুপুর থেকেই...

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...