Sunday, June 28, 2026

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

Date:

Share post:

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। দাবি, পশ্চিমবঙ্গের প্রায় ৮০ লক্ষ সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার মধ্যে ৩০ লক্ষই মহিলা। এই ঘটনাকে বাঙালির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে শনিবার বরানগরে একটি প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল।

সভায় উপস্থিত বক্তাদের প্রধান নিশানায় ছিল বিজেপি এবং নির্বাচন কমিশন। আয়োজকদের অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে পরিকল্পিতভাবে বাঙালিদের ‘বেনাগরিক’ করে দেওয়ার চেষ্টা চলছে। এই অগণতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এ দিনের সভা থেকে।

বরানগরের এই সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা শামিল হয়েছিলেন। প্রতিবাদে সরব হন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, প্রবীণ সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত এবং শিল্পী দেবজ্যোতি বসু। উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপিকা সৈয়দ তানভীর নাসরীন, অভিনেতা রাহুল চক্রবর্তী এবং অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়। এ ছাড়াও সঙ্গীত শিল্পী নাজমুল হক, সাংবাদিক সুমন ভট্টাচার্য, পর্ণাভ বন্দ্যোপাধ্যায় এবং সৌম্যজিত পাল এই কর্মসূচিতে সংহতি জানান।

বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার কেড়ে নেওয়ার এই প্রচেষ্টা অত্যন্ত বিপজ্জনক। ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ‘দেশ বাঁচাও গণমঞ্চ’। সমগ্র সভাটি সুচারুভাবে সঞ্চালনা করেন সুশান রায়।

আরও পড়ুন – ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...