Friday, June 5, 2026

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

Date:

Share post:

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় (Agnidev Chatterjee)। সম্প্রতি তাঁর আসন্ন ছবি ‘চোর’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে তাঁকে। শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরিচালকের স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee) জানিয়েছেন, “প্রাথমিক এমআরআই-তে জানা গিয়েছে স্ট্রোক হয়েছে। সম্ভবত শুক্রবারও অ্যাটাক হয়েছিল। সেটা খুব বড় কিছু ছিল কি না বোঝা যাচ্ছে না। কিন্তু একটার পর একটা অ্যাটাক আসছে।” রবিবার দুপুর ১২ টার পর অগ্নিদেবের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট জানাবেন চিকিৎসকরা।

টলিউড পরিচালকের (Tollywood Director) অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন কলাকুশলী ও শিল্পীরাও। হঠাৎ করে অবস্থার এতটা অবনতি হলো কী করে? সুদীপার কথায়, গত কয়েকদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছিলেন অগ্নিদেব। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল এটা মাইগ্রেনের সমস্যা। আচমকা বলেন বাঁ-চোখে দেখতে পাচ্ছেন না,এমনকি পা টলে যেতেও শুরু করে। এরপরই পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...