Friday, June 5, 2026

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ চোখে পড়ার মতো। ভোট ঘোষণার পর থেকে নেত্রী নিজেও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। রবিবার মুর্শিদাবাদে দুটি জনসভা করতে চলেছেন মমতা। প্রথম জনসভাটি হবে সামশেরগঞ্জ ও ফরাক্কা বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে। সভাস্থল সামশেরগঞ্জ এগ্রিকালচারাল ডিরেক্টরেট ফিল্ড। দুপুর ১২ টা নাগাদ এই জনসভা থেকে ঘাসফুলের প্রার্থী মহম্মদ নূর আলম ও মহম্মদ আমিরুল ইসলামের সমর্থনে প্রচার সারবেন মুখ্যমন্ত্রী (CM)। পাশাপাশি এই মঞ্চ থেকেই বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনকে (ECI)ফের একযোগে নিশানা করতে পারেন তিনি।

রবিবার দুপুরে জিয়াগঞ্জে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের প্রার্থী শাওনি সিংহ রায়ের সমর্থনে জনসভা করবেন মমতা। সেখান থেকে চলে যাবেন বহরমপুরে। দুপুর সাড়ে তিনটে নাগাদ গির্জার মোড় থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর পদযাত্রা, যা চলবে খাগড়া চৌরাস্তা মোর নেতাজি স্ট্যাচু পর্যন্ত। প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে ভোট প্রচারের পাশাপাশি জনসংযোগ করতে দেখা যাবে মুখ্যমন্ত্রীকে। এই রোড শো ঘিরে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো।

 

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...