Friday, June 5, 2026

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি করছেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা শুরু হবে পূর্ব বর্ধমানের রায়না থেকে। এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মন্দিরা দলুইয়ের (Mandira Dolui) সমর্থনে শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডে দুপুর ১টা থেকে তাঁর সভা শুরু হবে। দুপুর ২টো নাগাদ অভিষেকের পরবর্তী জনসভা গোসাবায় (Gosaba), প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে।

তৃণমূল সাংসদের রবিবারের ভোট প্রচার কর্মসূচি শেষ হবে সাতগাছিয়ার মুচিশা হরিদাস কৃষি শিল্প বিদ্যাপীঠ ফুটবল গ্রাউন্ডে। ডায়মন্ড হারবার- যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে এখানে জোড়াফুল প্রার্থী সোমাশ্রী বেতালের সমর্থনে জনসভা রয়েছে অভিষেকের।

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...