Friday, June 5, 2026

শহরে নগদ পাচারের ছক! নেতাজি নগরে নাকা চেকিংয়ে উদ্ধার লক্ষাধিক

Date:

Share post:

ভোটমুখী বাংলায় প্রশাসনিক রদবদল করে টাকা ঢোকানোর চেষ্টা হবে বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী, এবার রাতের কলকাতায় (Kolkata) নগদ পাচারের ছক! শনিবার নেতাজি নগর থানা (Netaji Nagar Police Station) এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার ৩৯ লক্ষ ৯৭ হাজার টাকা। এত টাকা কোথায়, কেন নিয়ে যাওয়া হচ্ছিল? কাদের নির্দেশ এই কাজ হচ্ছিল? জানার চেষ্টা করছে পুলিশ। আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে সাসপেন্ড: মনিরুলকে কড়া বার্তা দলনেত্রীর

শনিবার রাতে নেতাজি নগর এলাকায় সন্দেহজনক গাড়ি দেখে চালককে আটকায় পুলিশ। এরপরই লক্ষাধিক টাকা উদ্ধার হয়। পুলিশের কোন প্রশ্নের সদর উত্তর দিতে পারেননি ওই গাড়ির চালক। প্রাথমিক অনুমান পাচারের উদ্দেশ্যেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর নিয়ম মেনে আয়কর বিভাগকে (Income Tax Department) খবর দেওয়া হয় এবং উদ্ধার হওয়ার টাকা চাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। তদন্ত করছেন আয়কর দফতরের আধিকারিকরাও।

Related articles

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...

কোটি টাকার প্রতারণা, সোহমের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর!

অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগে চারু মার্কেট থানায় (Charu Market Police Station) দায়ের এফআইআর।...

অভিযুক্তর কোমরে দড়ি পরিয়ে ‘ইচ্ছাকৃত সম্মানহানি’ কেন? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

অভিযুক্তের উপর অনেক রাগ-ক্ষোভ থাকতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করতে পারে পুলিশ কিন্তু ইচ্ছাকৃত ভাবে তাঁর সম্মানহানি করতে পারে...

ফের অপরিবর্তিত রেপো রেট! লোনের EMI কি কমল?

এবারও রেপো রেট (RBI Repo Rate) অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। কোনও বদল...