Sunday, April 5, 2026

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

Date:

Share post:

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। রিজেন্ট পার্ক থানায় এফআইআর (FIR)দায়ের করার পরই শনিবার বিকেলে তালসারির উদ্দেশ্যে বেরিয়ে যান অভিনেত্রী, সঙ্গে ছিলেন টলিউডের অন্যতম দুই অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রাতে তালসারি কোস্টাল থানায় দ্বিতীয় এফআইআর করেন রাহুল-পত্নী। এখানে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta), সৌরভ দাসরাও। শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় রাহুলের মৃত্যুতে মূলত যে তিন ধারার কথা এফআইআরে উল্লেখ করা হয়েছে সেগুলো হল, অনিচ্ছাকৃত খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপরাধ সংগঠিত হয়েছে জেনেও ইচ্ছে করে তথ্য লুকোনোর চেষ্টা।

গত ২৯ মার্চ বিকেলে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল। তাঁর মৃত্যু ঘিরে একাধিক পরস্পর বিরোধী মন্তব্য উঠে এসেছে প্রযোজনার সংস্থা ও শ্যুটিং ইউনিটের সদস্যদের তরফে। সত্যিটা জানতে চাইছে গোটা ইন্ডাস্ট্রি। শুক্রবার রাতে আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist’s Forum) তরফ থেকে এফআইআর করার সিদ্ধান্ত নেওয়া হয়।সেইমতো শনিবার দুপুরে রিজেন্ট পার্ক পুলিশ স্টেশনে উপস্থিত হন প্রিয়াঙ্কা। ছিলেন ফোরামের বাকি সদস্যরাও। এরপর তাঁরা তালসারিতে দ্বিতীয় এফআইআর করেন। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে প্রায় রাত দুটো পর্যন্ত প্রসেনজিৎ-ঋতুপর্ণা- যিশুরা কথা বলেন পুলিশের সঙ্গে। শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা ব্যক্তিগত ভাবেও নাকি অভিযোগ দায়ের করেছেন তালসারি থানায়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।ওড়িশা পুলিশের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দাস (Debojyoti Das) জানান, এফআইআর দায়ের হয়ে গিয়েছে এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু হবে।

 

Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...