Friday, June 5, 2026

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

Date:

Share post:

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন কমিশনের (Election Commission) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগরত্না (B. V. Nagarathna)। কমিশনের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের যোগাযোগের সম্ভাবনার কথা তুলে ধরে নিরপেক্ষতার এই প্রশ্ন তুললেন তিনি। আরও দাবি করেন, এর ফলে গণতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে।

শনিবার পাটনায় চাণক্য ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে একটি সেমিনারে অংশ নেন বিচারপতি। যার নাম ছিল ‘অধিকারের ঊর্ধ্বে সাংবিধান: কাঠামো কেন গুরুত্বপূর্ণ” (Constitutionalism beyond Rights: Why Structure Matters)। এই অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নাম না করেই তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যদি নির্বাচন যাঁরা করাচ্ছেন, তাঁরা নির্বাচনের প্রার্থীদের উপর নির্ভর করেন, তবে কীভাবে নিরপেক্ষতা হবে? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি মনে করিয়ে দেন, এটি এমন একটি সংস্থা যাঁরা বিচ্ছিন্নভাবে কর্মক্ষম, বিশেষজ্ঞ এবং এমন ক্ষেত্রগুলিতে নজরদারি করতে সক্ষম যেখানে রাজনৈতিক দলগুলি নিরপেক্ষতা বজায় রাখতে পারে না। আরও পড়ুন: একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

বর্তমানে সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে বেশ কয়েকটি মামলা চলছে। তৃণমূলসহ একাধিক বিরোধী দল অভিযোগ করে এসআইআর করে স্বেচ্ছাচারী ভাবে ব্যাপক হারে ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে কমিশন। যা গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সমান। এই ধরনের বিভিন্ন ইস্যুতে তিনি আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের কথা বলেন। তাঁর কথায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির কাজ নিজেদের শক্তি দেখানো নয়। বরং নিরপেক্ষ থেকে গণতন্ত্রের ভারসাম্য রক্ষা। আইনজ্ঞদের মতে, বিচারপতির এই মন্তব্য পরোক্ষে নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে চলা বিতর্ককেই নতুন করে উসকে দিল।

Related articles

বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে...

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয়...

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...