সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব কিংসের তার থেকেও বেশি কেকেআর(KKKR) বনাম শ্রেয়স আইয়ার।

২০২৪ সালের চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে রাখেনি নাইটরা। ফলে বদলার বাড়তি মোটিভেশন নিয়ে ইডেনে নামবেন শ্রেয়স(Shreyas biyer)।

তার উপর পাঞ্জাব দলের হেড কোচের নাম রিকি পন্টিং। শ্রেয়স পন্টিং রসায়নই প্রীতি জিন্টার দলের সব থেকে বড় সম্পদ।
বৃষ্টির জন্য রবিবার ইডেনে অনুশীলনই করতে পারেনি পাঞ্জাব দল ।

দলের সহকারী বোলিং কোচ
ট্রেভর গঞ্জালভেস সাংবাদিক সম্মেলনে এসে শ্রেয়সের ভূয়সী প্রশংসা করে বলেন” অধিনায়ক হিসেবে শ্রেয়স আইয়ার মাইন্ড সেট খুব ভালো এটা ওর পজেটিভ দিক। যে যেমনই পারফরম্যান্স করুন সবার পাশে থাকে সমর্থন করে। ও কাম কুল এটাই ওর সব থেকে বড় গুণ ।পন্টিং শ্রেয়স একেই লাইনে চলেন একই ভাবনা চিন্তা করেন। এটা বাকি সাপোর্ট স্টাফদের জন্য ভালো হল।”

প্রাক্তন নাইট অধিনায়ক থাকায় কেকেআরের বিরুদ্ধে তাদের বাড়তি সুবিধা দেবে? এই নিয়ে পাঞ্জাবের সহকারী বোলিং কোচ বলেন, “শ্রেয়স সব ঘরোয়া ক্রিকেটারকে ভালো করে চেনেন। কেকেআর বলে আলাদা কিছু নেই। তবে এটা ঠিক এই দল ও এই মাঠকে শ্রেয়স ভালো করে চেনে।”

ইডেনে বরাবরই মৃগয়া ক্ষেত্র চাহালের। সোমবার চাহালের ঘূর্ণিই বড় চ্যালেঞ্জ কেকেআর ব্যাটারদের কাছে।

চাহালের সাফল্যের কারণ হিসেবে ট্রেভর বলেন,
“চাহাল খুব সিরিয়াস থাকে অন অফ ফিল্ড। একটা অনুশীলন মিস করে না কোনও ক্যাম্প মিস করেনা । প্রথম দিন থেকে সব শিবিরে অংশ নেয়।”

দল সম্পর্কে ট্রেভর বলেন, “আমাদের দল ব্যালেন্স অত্যন্ত ভালো। আমাদের দলে পেস বোলিং ডান বা হাতি বোলার আছেন আবার স্পিনার আছেন তেমনি ভালো বিদেশি আছেন।”

_
_
_
_
_
_
