Saturday, June 6, 2026

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

Date:

Share post:

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের প্ল্যান বি নেই, ফলে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে প্রশ্ন বিদ্ধ শাহরুখ খানের দল।

 

ক্যামেরন গ্রিনকে (Cameron Green) নিয়ে কেকেআর শিবিরে আশা আশঙ্কা অব্যাহত। অনুশীলনে বোলিং করলেও ম্যাচে কবে বল করবেন তা এখনও অনিশ্চিত। আসি আসি করেও আসছেন না পাথিরানা। বলে পেস বোলিংয়ে ভরসা ব্লেসিং, বৈভবরাই। গ্রিনকে নিয়ে পাঞ্জাব ম্যাচের আগে   দলের বোলিং কোচ টিম সাউদি (Tim Southee) বলেন, “গ্রিন নেটে বোলিং ভালো করেছে। আমরা যোগাযোগ রাখছি অস্ট্রেলিয়া ক্রিকেটের সঙ্গে তারা অনুমতি দিলেই হবে। আমরা চাই সে বোলিং করুক।  আমরা মনে হয় না। আমাদের খুব বেশিদিন অপেক্ষা করতে হবে গ্রিনের বোলিংয়ের জন্য। ”

 

প্রথম দু ম্যাচ হারলেও দলের সাজঘরে যে কোনও চাপ নেই সেটা বুঝিয়ে দিলেন সাউদি। তাঁর কথায়,”প্রথম দু ম্যাচ তবে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে অনেক ম্যাচ আছে দল ঘুড়ে দাঁড়াতে পারবে।এটা একটা লম্বা টুর্নামেন্ট। আমাদের দলে অভিজ্ঞতার কিছুটা অভাব আছে। সেটা পূরণ করার চেষ্টা করছি।প্রথম দু ম্যাচ তবে আমাদের শুরুটা ভালো হয়নি। আমাদের সামনে অনেক ম্যাচ আছে দল ঘুড়ে দাঁড়াতে পারবে। ”

গ্রিন বোলিং করলেই সব সমস্যার সমাধান হবে না। ডেথ ওভারের বোলিং নিয়ে সমস্যা থেকেই যাবে। তাহলে কি দলে বদল আসবে? গ্রিন যদি শেষ পর্যন্ত পাঞ্জাবের বিরুদ্ধে বোলিং না করেন, তাহলে কি রাচিন রবীন্দ্র বা রভম্যান পাওয়েলকে খেলানো যায়?

রাচিন রবীন্দ্র বা রভমান পাওয়েলকে খেলানো উচিত কেকেআরের। তাতে বোলিংয়ে একটি অতিরিক্ত বিকল্প থাকবে। তা নিয়ে সাউদির মন্তব্য, “যে দলের পক্ষে ম্যাচ জেতানোর সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে সেই দলই নামাই। দলের প্রত্যেকের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। তাই নিখুঁত প্রথম একাদশ বেছে নেওয়া কঠিন। কালকেও আমরা সেরা দলই নামাব।”

 

স্পিনারদের অফ ফর্ম বাড়তি চিন্তার কারণ কেকেআরের কাছে। যদিও  সাউদি বলেন, আমাদের দলে দু জন বিশ্বমানের স্পিনার আছে দুটো ম্যাচ দিয়ে তাদের বিচার করা ঠিক হবে না। আইপিএলে বহুদিন ধরে তাঁরা ভালো বল করেছে। আমি নিশ্চিত পরের ম্যাচগুলোতে তাঁরা ঠিকই পারফর্ম করবেন।”

(ছবি সৌ- কেকেআর নাইট ক্লাব)

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...