Saturday, June 6, 2026

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

Date:

Share post:

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি রোডে (MG Road Station) স্টেশনে ঝাঁপ দেয়। যার জেরে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ-ডাউনে ব্যাহত হয় পরিষেবা। কর্মব্যস্ত সময়ে এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। এছাড়াও শহরে আজ যানজট বেশি থাকায় বিকল্প পথেও ভোগান্তি বাড়ে যাত্রীদের। আরও পড়ুন: ১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সোমবার এমনি ব্লু লাইনে যাত্রীদের চাপ বেশি থাকে। অফিস টাইমে যাত্রীদের চাপ আরও বাড়ে। এদিন বেশ চাপ ছিল। মহাত্মাগান্ধী স্টেশনে টালিগঞ্জ গামী মেট্রো যখন ঢুকছিল, তখনই লাইনে ঝাঁপ দেন যুবক। দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে ব্রেক চাপেন চালক। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কিছু সময় পর আংশিক পথে মেট্রো চালিয়ে পরিষেবা সচল করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে এসপ্লানেড পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়। আধঘণ্টা পর দুপুর ১২ টা নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়েছে। দিন কয়েক আগেও ব্লু লাইন মেট্রোতে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছিল।

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...