Sunday, May 31, 2026

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

Date:

Share post:

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে হচ্ছে?

আইপিএলে একটা সময় ধারাবাহিকতার শ্রেষ্ঠ উদাহরণ ছিল সিএসকে। কিন্তু হলুদ জার্সিধারীদের সোনালী দিন অতীত। ২০২৩ সালের চ্যাম্পিয়ন হওয়ার পর চেন্নাইয়ের গ্রাফ নামতে শুরু করেছে। চলতি আইপিএলে টানা তিন ম্যাচে হার, অধিনায়ক ঋতুরাজের(Ruturaj Gaikwad) টানা সাত ম্যাচে হার। আইপিএলের ইতিহাসে প্রথম কোনও দল সিএসকের বিরুদ্ধে ২৫০ রান তুলে ফেলল।

২০০৮ সাল থেকে চেন্নাই সুপার কিংস আইপিএলে খেলছে। এত বছর ধরে কোনও দল তাদের বিরুদ্ধে ২৫০ রান করতে পারেনি। ৬৫৬১ দিন পর প্রথম বার এই ঘটনা ঘটেছে। টিম ডেভিডের ২৫ বলে ৭০ ও দেবদত্ত পডিক্কলের ২৯ বলে ৫০ রানের সৌজন্যে ২৫০ রান তুলে নয়া নজির সৃষ্টি করল আরসিবি।

আসলে ধোনির বিকল্পই এখনও তৈরি করতে পারেনি সিএসকে।ঋতুরাজ নেতৃত্বের দক্ষতা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। প্ল্যান বি নেই। বোলিংয়ে বৈচিত্র নেই। ম্যাচ শেষে সিএসকে দলনেতার সোজাসাপ্টা স্বীকারোক্তি, ‘আমি যদি আরও কিছু রান করতে পারতাম, হয়তো ম্যাচটা অন্যরকম হত! তাই আজকের হারটা আমারই দায়!’
২০২৪ সালে ১৪ ম্যাচের মধ্যে সাতটি জিতেছিল তারা। হেরেছিল সাতটি। ২০২৫ সালে ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটি জিতেছিল চেন্নাই। হেরেছিল ১০টি।

Related articles

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...