Monday, April 6, 2026

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“। পূর্বস্থলী দক্ষিণের স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বসুন্ধরা গোস্বামী এবং নবদ্বীপের পুণ্ডরীকাক্ষ সাহার সমর্থনে পূর্বস্থলী দক্ষিণের সমুদ্রগড় হাই স্কুল ফুটবল মাঠের জনসভা থেকে নাম না করে তপন চট্টোপাধ্যায়কে এভাবেই নিশানা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে দু’বারের বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পরিবর্তে এবার তৃণমূলের প্রার্থী করা হয়েছে বসুন্ধরা গোস্বামীকে।

বসুন্ধরা গোস্বামীকে প্রার্থী করা নিয়ে কিছুদিন আগেই ক্ষোভ উগরে দিয়েছিলেন তপন চট্টোপাধ্যায়। তাঁর সেই অভিযোগকেই নিশানা করে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, “আমাদের বুথের কর্মীরা আমাদের সম্পদ। SIR প্রক্রিয়া চলাকালীন তাঁরা যেভাবে কাজ করেছে, স্থানীয় দলের নেতারা যেভাবে সাধারণ মানুষকে সাহায্য করেছে তার তুলনা হয় না। আর তো কোনও পার্টি সেই সময়ে ছিল না। এখন চলে এসেছে নির্দল। নির্দল মানে কী? যার কোনও দল নেই। আবার কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনদিনই করবে না। মানুষের কাজ যে করবে সে প্রার্থী হবে। যে কাজ করতে পারবে না তাঁকে প্রার্থী করা হবে না। প্রার্থী হলেই আমি কাজ করব আর না হলেই অন্য দলের সাথে যোগাযোগ করব, এই ধরণের জিনিস চলতে পারেনা। আমরা এটা মানি না। অনেকবার সুযোগ দিয়েছি। আজ বসুন্ধরাকে নিয়ে আসতে হল কেন? সে যদি তাঁর কাজ ঠিক মতো করত তাহলে বসুন্ধরাকে নিয়ে আসতে হত না। নিয়ে এসেছি কারণ ও রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর মেয়ে, স্কুটারে করে গ্রামে ঘুরে বেড়ানোর মেয়ে। মানুষের পাশে দাঁড়ানোর মেয়ে। বাদ বাকি যাঁরা আছে তাঁরা সকলেই নিজের পরিচয়ে বিখ্যাত।“

এরপরেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা (Mamata Banerjee) বলেন, “নদিয়া কাঁসার বাসন, মাটির পুতুর, শান্তিপুর, ফুলিয়ার শাড়ির জন্য বিখ্যাত। বর্ধমানের নাম আসলেই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানার কথা আসবে। মিষ্টি হাব তৈরি করা হয়েছে। কালনা থেকে শান্তিপুরের মধ্যে সেতু তৈরি করছি এক হাজার একশো কোটি টাকা দিয়ে। কাজ চলছে। সমুদ্রগড়ে একটা মিটিং আমি করি। একদিকে পবিত্র তীর্থস্থান নবদ্বীপ, চৈতন্য মহাপ্রভু এই জেলার। পৃথিবীতে সব চেয়ে বেশি শান্তির কথা বলেছেন উনি। তাই ৩০০ কোটি টাকা খরচ করে নবদ্বীপকে হেরিটেজ টাউন করা হয়েছে।”

Related articles

নতুন ফ্ল্যাট কিনলেন শ্রেয়া, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের

মায়ানগরী মুম্বইয়ের অভিজাত এলাকায় এবার কয়েক কোটি টাকার সম্পত্তি কিনে ফেললেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সূত্রের খবর,...

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...