Sunday, May 31, 2026

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

Date:

Share post:

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে অধিবেশনে যোগ দিলেন তাঁরা। তিন সাংসদ বাংলায় শপথ নেন। অন্ধ্রপ্রদেশ-জাত সাংসদ মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy) একমাত্র ইংরাজিতে শপথ গ্রহণ করেন।

আরও পড়ুন : দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

সোমবার রাজ্যসভার অধিবেশনের শুরুতেই অনুষ্ঠিত হয় চার তৃণমূল সাংসদের শপথ অনুষ্ঠান। প্রথমে শপথ নেন বাবুল সুপ্রিয় বড়াল (Babul Supriyo)। এরপরই শপথ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী (Menaka Guruswamy)। তৃতীয় শপথ গ্রহণ করেন প্রাক্তন আইপিএস রাজীব কুমার। সর্বশেষে শপথ গ্রহণ করেন অভিনেত্রী রুক্মিনী মল্লিক ওরফে কোয়েল মল্লিক (Koel Mallick)। বাংলার ইস্যুগুলি যেভাবে পূর্ববর্তী তৃণমূল সাংসদরা রাজ্যসভাতেও তুলে ধরতেন, এবারেও তার ব্যতিক্রম হবে না। উপরন্তু আরও একাধিক প্রশাসনিক ও আইনী বিষয়ে আরও বেশি সরব হতে পারবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদরা।

Related articles

IPL Final: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সুবিধা আরসিবির! খেতাব জিতলেই মোটা অঙ্কের পুরস্কার

রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের মেগা ফাইনাল(IPL 2026 Final) । খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে আরসিবি( Royal Challengers...

বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণসামগ্রী, গ্রেফতার পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বিধায়ক 

ত্রাণ থেকে বাচ্চাদের খেলার ফুটবল, পূর্বস্থলী উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের (Tapan Chatterjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া...

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...