Saturday, June 6, 2026

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

Date:

Share post:

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন। ঢাকঢোল বাজিয়ে, ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন করেলন বাবা। বর্তমান যুগে দাঁড়িয়ে সমাজের বেশিরভাগ মানুষ এখনও ডিভোর্সের কথা শুনলে ভ্রু কুঁচকে তাকায়। সমাজের সেই রীতি ভেঙে নজির গড়লো মিরাটের (Meerut in Uttar Pradesh) এক পরিবার। ডিভোর্স (Divorce) মঞ্জুর হতেই বাবাসহ পরিবারের সকলেই আদালতের সামনে আনন্দের সঙ্গে উদযাপন করলেন তা।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মিরাটে। মিরাটের শাস্ত্রীনগরের বাসিন্দা বিনীতা। ২০১৮ সালে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর গৌরব অগ্নিহোত্রীর সঙ্গে বিয়ে হয় বিনীতার। কিন্তু শ্বশুরবাড়িতে মানসিক চাপ ও বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হত তাঁকে। প্রথমে মানানোর চেষ্টা করলেও ২০২১ সালে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন বিনীতা। অবশেষে মিরাটের ফ্যামিলি কোর্ট (Meerut Family Court) সেই আবেদন মঞ্জুর করে। সেই খবর পেতেই আনন্দে মাতে পরিবার। বিনীতার বাবা ড. জ্ঞানেন্দ্র শর্মা একজন অবসরপ্রাপ্ত বিচারক। তিনি ঢাক বাজিয়ে, মিষ্টিমুখ করে আনন্দ প্রকাশ করে বলেন, “ওর জন্মের সময় ঢাক বাজিয়েছিলাম। আজ ডিভোর্স পাওয়ার দিনও বাজালাম। কারণ মেয়ের মূল্য জীবনের সব সময়েই সমান।”

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ভিডিওতে নেটিজেনদের নজর কেড়েছে বিনীতার পরিবারের সদস্যরা। ডিভোর্সের দিন তাঁদের পরেছিলেন কালো টি শার্টের উপর প্রনিতার ছবি আর লেখা ছিল, ‘I Love My Daughter. My Heart, My Soul’। বিনীতার গায়ের টি-শার্টে লেখা ছিল, ‘My Family, My Life”। বিনীতা বলেন, তিনি বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। “২০২১ সাল থেকেই মামলা চলছিল। আমি পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু বাবাই সবসময় সাহস দিয়েছেন। সবাই যেন এমন পরিবার পায়।”

Related articles

শনিতে সোনার দামে পরিবর্তন, জেনে নিন বিস্তারিত

উইকেন্ডে সোনার দামে (Gold Rate) বড় বদল নাকি মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে আরও মহার্ঘ হলুদ ধাতু, জেনে নিন আজ...

বাইক কিনে বাড়ি ফেরার পথেই প্রাণঘাতী দুর্ঘটনা! সুকুমার-অঙ্গে তিন নবজীবন

জমানো টাকা দিয়ে কিনেছিলেন নতুন মোটরবাইক (Motorcycle)। শোরুম থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত...

যাচাই করা ‘অন্নপূর্ণা’র টাকা ঢুকল বৃদ্ধের অ্য়াকাউন্টে! সরব তৃণমূল

যাচাইয়ের ভুল, না স্রেফ দায়িত্বজ্ঞানহীনতা? এরকম মাত্র একটিই ঘটনা, না কি রাজ্যজুড়ে অনেক? অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে...

১ লক্ষ কোটি টাকার কাজ! রাজ্যের রেল-উন্নয়নে কেন্দ্রকে পূর্ণ সহযোগিতার বার্তা মুখমন্ত্রীর

বিগত রাজ্য সরকারের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। আটকে রয়েছে রাজ্যের একাধিক রেল...