Saturday, June 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। সোমবার, চাঁচলের দলীয় প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় (Prasun Banerjee) ও হরিশ্চন্দ্রপুরের প্রার্থী মতিবুর রহমানের (Motibur Rahman) সমর্থনে  মালদহের হরিশ্চন্দ্রপুরে মেগা রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দীর্ঘ এই রোড শো শেষে ৩১ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের নীচে পথসভা থেকে মোদি-শাহকে তীব্র আক্রমণ করেন অভিষেক।

এদিন তুলসীহাটা চুরিপট্টি এলাকা থেকে ভবানীপুর ব্রিজ পর্যন্ত কয়েক কিলোমিটার রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলীয় প্রার্থীদের পাশে নিয়ে হুড ট্যাবলোতে রোড শো করেন অভিষেক (Abhishek Benerjee)। হাত নেড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন তৃণমূলের সেনাপতি। তৃণমূলের প্রতীক, ব্যানার, বেলুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বিসত তৃণমূলের কর্মী-সর্মথকরা। উত্তর থেকে দক্ষিণ- বাংলাজুড়ে জনসভা থেকে কর্মিসভার পাশাপাশি দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করছেন অভিষেক। প্রতিটি জায়গাতেই জনপ্লাবন। এদিও তার ব্যাতিক্রম হল না।

রোড শো শেষে পথসভা থেকে সংক্ষিপ্ত ভাষণ দেন অভিষেক। সেখানে মোদি-শাহকে নিশানা করে তিনি বলেন, “আজ থেকে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কলকাতা উড়িয়ে দেওয়ার কথা বলেছে। প্রধানমন্ত্রীর চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী ও চুপ।  পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নামটা লিখে রাখলাম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে সেদিন বাড়িতে ঢুকে মেরে আসব। সাধারণ মানুষের উপর অত্যাচার না করে BSF-CRPF ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান এয়ার ফোর্সদের স্বাধীনতা দেওয়া হোক পাকিস্তান দখল করার।“

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “ভোটের আগে বাইরের রাজ্য থেকে লোক ঢোকাবে বিজেপি। এলাকায় এমন বহিরাগত কাউকে দেখতে পেলেই আটকে রাখুন, ঘিরে রাখুন। এরা বাংলার শান্তির পরিবেশ নষ্ট করতে এবং ভোট বানচাল করতে আসছে।”

Related articles

সপারিষদ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী: দিনক্ষণ জানালেন দিলীপ, খোঁচা তৃণমূলকেও

ভোট প্রচারে এসে বলেছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন। তাঁর দল জিতেছে। কথা রেখেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৯...

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...