Saturday, June 6, 2026

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ মুহূর্তের বিতর্ক এড়াতে জানানো হয়েছে, ভোটের দিন এবং তার ঠিক আগের দিন খবরের কাগজে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করতে গেলে এখন থেকে আগাম ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।

কমিশনের নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনের দিন এবং তার পূর্ববর্তী দিনে কোনও রাজনৈতিক দল, প্রার্থী কিংবা কোনও সংস্থা কোনও বিজ্ঞাপন দিতে চাইলে তাদের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি’ বা এমসিএমসি-র অনুমোদন নিতে হবে। এই কমিটির শংসাপত্র ছাড়া ওই নির্দিষ্ট সময়ে কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করা যাবে না।

রাজ্যে আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। কমিশনের নিয়ম অনুসারে, ২২ এবং ২৩ এপ্রিল যে সমস্ত বিজ্ঞাপন সংবাদপত্রে প্রকাশিত হবে, তার জন্য আগাম অনুমোদন নিতে হবে। একইভাবে দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল হওয়ার কারণে ২৮ এবং ২৯ এপ্রিলের বিজ্ঞাপনের ক্ষেত্রেও এই একই নিয়ম বলবৎ থাকবে।

কমিশন আরও স্পষ্ট করে দিয়েছে যে, এই অনুমোদনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তাই বিজ্ঞাপন প্রকাশের অন্তত দু’দিন আগে সংশ্লিষ্ট আবেদন জমা দিতে হবে। জেলা বা রাজ্য স্তরের এমসিএমসি সেই আবেদন খতিয়ে দেখবে এবং সবকিছু খতিয়ে দেখে তবেই সম্মতির সিলমোহর দেবে।

বিজ্ঞাপনের পাশাপাশি ‘পেইড নিউজ’ বা অর্থের বিনিময়ে খবর প্রকাশের বিষয়ের ওপরও বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রচারের শেষলগ্নে ভোটারদের প্রভাবিত করতে কোনও বিভ্রান্তিকর তথ্য যাতে বিজ্ঞাপনের আকারে প্রকাশ না পায়, তা নিশ্চিত করতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নির্বাচনী লড়াইয়ে সমতা ও স্বচ্ছতা বজায় রাখাই কমিশনের মূল লক্ষ্য।

আরও পড়ুন – অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...