Sunday, June 7, 2026

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

Date:

Share post:

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন কোচবিহারে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মার সমর্থনে প্রথম সভা করবেন তিনি। দুপুর একটা নাগাদ অভিষেকের দ্বিতীয় সভা জলপাইগুড়িতে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে দুপুর দুটো নাগাদ কুমারগ্রাম রবীন্দ্র মহাবিদ্যালয়ের মাঠে জোড়াফুল প্রার্থী রাজীব তির্কীর সমর্থনেও জনসভা করবেন তৃণমূল সাংসদ।

বাংলায় বিধানসভা নির্বাচনের আর হাতেগোনা কয়েকটা দিন বাকি। তার আগে নির্বাচন কমিশন ও বিজেপির উদ্দেশ্যপ্রণোদিত এসআইআরের ফলে সাধারণ মানুষের ভোগান্তির জন্য ভোটের প্রচার মঞ্চ থেকে একযোগে অমিত শাহ – জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব তৃণমূল নেতা। শুধু তাই নয় পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা দখলের হুঁশিয়ারির পাল্টা জবাব দেওয়ার কথাও শোনা যায় অভিষেকের কণ্ঠে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে I.N.D.I.A আগামী দিনে এই স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারকে গদিচ্যুত করে পাকিস্তানের ধৃষ্টতার সঠিক জবাব দেবে। বিভিন্ন জনসভা মঞ্চ থেকে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া নাগরিকদের তালিকা তৈরি করার নির্দেশও দিচ্ছেন অভিষেক। ভোটের আবহে উত্তরবঙ্গের এই তিন জেলায় তৃণমূল নেতার কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...