Sunday, June 7, 2026

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

Date:

Share post:

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়। যতদিন না পর্যন্ত তারা জানাচ্ছে এই ঘটনা কীভাবে ঘটল। মঙ্গলবার, টালিগঞ্জের টেকনিশিয়ন স্টুডিওতে  অভিনেতা-কলাকুশলী-পরিচালকদের দীর্ঘ বৈঠকের পরে জানালেন অভিনেত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। রাজ্য ও জাতীয় স্তরে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং FIR-এ নাম থাকা সবাইকে বয়টকের (Boycott) সিদ্ধান্তের পাশাপাশি বুধবার থেকে ফের কাজ শুরুর কথা ঘোষণা করেন টলিউডের জ্যেষ্ঠপুত্র। একই সঙ্গে তিনি জানান, শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষার্থে আগামী ১৫ বা একমাসের মধ্যে এসওপি তৈরি হবে বলেও জানানো হয়। প্রসেনজিৎ ছাড়াও ছিলেন, রঞ্জিত মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বরূপ বিশ্বাস, শান্তিলাল মুখোপাধ্যায়, দেব, কোয়েল মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্য অভিনেতা-নেত্রীরা।

তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং করতে গিয়ে সমুদ্র ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার পর থেকে প্রয়োজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের পক্ষ থেকে বিভিন্ন রকম বক্তব্য জানানো হয়।  রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে আইনি পরামর্শ মাফিক আর্টিস্ট ফোরামের তরফে চিঠি পাঠানো হয় প্রযোজনা সংস্থাকে। কিন্তু তাদের উত্তরে সন্তুষ্ট না হওয়ায়, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। সেই রাতেই ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এগ্‌জিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে তালসারি থানায় এফআইআর করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।

এর পরে শনিবার রাতে আর্টিস্ট ফোরামের তরফে মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। এই নিয়ে আলোচনা করতে ও অভিনেতা-কলাকুশলীদের নিরাপত্তার জন্য এসওপি তৈরি করতে মঙ্গলবার সকালে বৈঠকে বসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, দেব, দোলন রায়, অনন্যা চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু-সহ অন্যান্যরা। ছিলেন ইম্‌পার সভাপতি পিয়া সেনগুপ্ত ও ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। ছিলেন রাহুলের স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জিত-প্রসেনজিৎ-ঋতুপর্ণা-শান্তিলালরা জানান, আগামী পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যে তৈরি করা হবে আদর্শ পরিচালনা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP)। শিল্পী এবং কলাকুশলীদের জন্য হবে বীমা। এমনকী যাঁরা চুক্তিবদ্ধ নন, সেই সব কলাকুশলী এবং শিল্পীদের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে। যত দিন না সেই বিমা তৈরি হচ্ছে, তত দিন ঝুঁকি নিয়ে এমন কোনও জায়গায় শুটিং করা যাবে না।

পাশাপাশি, প্রসেনজিৎ জানান, “আমাদের কারও সঙ্গে কোনও লড়াই নেই। শুধু রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে চাই। আমাদের পরিবারের একটা ছেলে এই ভাবে চলে গেল। এখনও পর্যন্ত জানতে পারলাম না, কী করে এমন হল। তাই সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই প্রযোজনা সংস্থার সঙ্গে আর কাজ করব না আমরা। পাবলিকলি ওদের জানাতে হবে কী ঘটেছে রাহুলের সঙ্গে। তাদের উত্তর দিতে হবে প্রিয়াঙ্কাকে।” সেই উত্তর না জানা পর্যন্ত কেউ রাজ্য ও জাতীয় স্তরে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং FIR-এ নাম থাকা কারও সঙ্গে কাজ করবেন না।

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...