Sunday, June 7, 2026

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

Date:

Share post:

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর সোমবার আইন মন্ত্রক গেজেট নোটিফিকেশন জারি করে।

নতুন আইনের ফলে অমরাবতীকে স্থায়ী রাজধানী হিসেবে আইনি মর্যাদা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এই অবস্থান পরিবর্তন করতে হলে সংসদের অনুমোদন প্রয়োজন হবে। এই সিদ্ধান্ত ২ জুন ২০২৪ থেকে কার্যকর বলে ধরা হয়েছে।

২০১৪ সালের ২ জুন অন্ধ্রপ্রদেশকে ভেঙে, দু’টি পৃথক রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানা তৈরি করা হয়। তখন অন্ধ্র পুনর্গঠন আইন, ২০১৪ অনুযায়ী, পরবর্তী ১০ বছরের জন্য হায়দরাবাদকে দুই রাজ্যের রাজধানী ঘোষণা করা হয়। আইনে বলা হয়েছিল,’১০ বছরের বেশি সময় পর্যন্ত হায়দরাবাদ দুই রাজ্যের রাজধানী থাকবে না। নির্ধারিত সময় পেরিয়ে গেলে ১ নং উপধারা অনুযায়ী হায়দরাবাদ শুধুমাত্র তেলঙ্গানারই রাজধানী থাকবে। অন্ধ্রের নতুন রাজধানী বাছাই করতে হবে এই সময়ের মধ্যে।’ কিন্তু দীর্ঘ দশ বছরে রাজনৈতিক টানাপড়েনে স্থায়ী রাজধানী নিয়ে সিদ্ধান্ত ২০২৪ সালের মধ্যে নেওয়া যায়নি।

আরও পড়ুন – ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...

“চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দিন”, বার্তা নিশীথের

রবিবার সকালে বাংলা জুড়ে বিশ্ব সাইকেল দিবস পালিত(World Bicycle Day celebrations )হল। সাই(SAI) এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে...

হাসপাতালে সিপিআইএমের অশোক: ফোন মুখ্যমন্ত্রীর, দেখা করলেন শঙ্কর

একসময় তাঁরই ছায়াসঙ্গী ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিপিআইএম ছেড়ে বিপরীত মেরুর বিজেপিতে বর্তমান বিধায়ক শঙ্কর ঘোষ। তবে রাজনৈতিক...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (৭ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (India Fuel Price...