Saturday, May 30, 2026

আইএসএল শেষেই ইংল্যান্ড সফরে ভারত, জেনে নিন ম্যাচের দিনক্ষণ

Date:

Share post:

মে মাসে ইউনিটি কাপ (Unity Cup 2026 )খেলবে ভারত (Indian Men’s Football Team)। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ জামাইকা। এই টুর্নামেন্টে চারটি দল অংশ নেবে ভারত, জামাইকা, নাইজেরিয়া, জিম্বাবোয়ে। ফাইনাল/তৃতীয় স্থানের ম্যাচে ভারতীয় দল মুখোমুখি হবে নাইজেরিয়া/জিম্বাবুয়ের। হংকং ম্যাচে জয় পাওয়ার পর ফিফা ক্রম তালিকায় উন্নতি হয়েছে। এবার বিদেশি টুর্নামেন্টে খেলার সুযোগ পেল ভারতীয় ফুটবল দল।

আগামী ২৬-৩০ মে লন্ডনে হতে চলাএই ফুটবল প্রতিযোগিতা ইউনিটি কাপে (Unity Cup 2026 )খেলতে চলেছে ভারতীয় পুরুষ সিনিয়র দল(Indian Men’s Football Team)। সেই প্রতিযোগিতায় খেলবে জিম্বাবোয়ে ও জামাইকা (ফিফা র‍্যাঙ্কিং ৭১) সহ একটি আফ্রিকান দেশের। ভারত বনাম জামাইকা ম্যাচ হবে ২৭ মে, ভারতীয় সময় ২৮ মে রাত ১২.৩০। ৩০ মে ফাইনাল। ভারত ফাইনালে উঠলে নাইজেরিয়ার মতো শক্তিশালী দেশকে প্রতিপক্ষ পেতে পারে। কারণ সেমিতে

টুর্নামেন্টটি নক আউট ফরম্যাটে হবে। দু’টি সেমিফাইনালের জয়ীরা খেলবে ফাইনাল। আর বাকি দুই দল লড়বে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। কয়েকদিন আগেই হংকংয়ের বিরুদ্ধে এবারের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে জয় দিয়ে অভিযান শেষ করেছে ভারত। এর ফলে ফিফা ক্রমতালিকায় পাঁচ ধাপ উঠে আপাতত ১৩৬ নম্বরে রয়েছে কোচ খালিদ জামিলের দল।

আন্তর্জাতিক ম্যাচ খেলতে ২৪ বছর পর ব্রিটেনে যাবে ভারতীয় দল। ২০০২ সালে শেষবার ইংল্যান্ডে খেলেছিল ভারতীয় ফুটবল দল। সেই সফরে জামাইকার বিরুদ্ধে দুটো ম্যাচ খেলে। একটি ম্যাচে ০-৩ গোলে হারে, একটি ম্যাচ ড্র হয়।

সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব সত্যনারায়ণ বলেন, ‘২৪ বছর পর ভারতীয় ফুটবল দল প্রথমবার ইংল্যান্ডে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ায় আমরা উচ্ছ্বসিত। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় দলের সামনে। নাইজেরিয়া, জামাইকা এবং জিম্বাবোয়ের ফুটবলের ইতিহাস আছে। ফিফা বিশ্বকাপেও অংশ নিয়েছে। ভবিষ্যতের জন্য ভাল অভিজ্ঞতা হবে প্লেয়ারদের। সব সময় শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ পাওয়া যায় না। নিজেদের পরীক্ষা করার, উন্নত করার সুযোগ মিলবে। আমাদের সেই সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ। একটা প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের অপেক্ষায়।’

 

Related articles

সোনারপুরে চূড়ান্ত অব্যবস্থা: মৃত দলীয় কর্মীর বাড়ির পথে বিজেপি কর্মীদের হেনস্থা অভিষেককে

ঘোষিত কর্মসূচিতে যাওয়ার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আভাস দিয়েছিলেন সোনারপুরে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তা সত্ত্বেও ঘোষিত কর্মসূচি...

দিল্লিতে বানচাল পাকিস্তানি হামলার ছক! পুলিশের জালে ৯ সন্দেহভাজন জঙ্গি

দিল্লি (Delhi), মুম্বইসহ একাধিক মেট্রো শহরে (Metro City) বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল...

পেট্রোল-ডিজেলের পর বিদ্যুৎ! সারচার্জের নামে যোগীরাজ্যে ১০ শতাংশ বাড়ছে মাশুল

একের পর এক মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। পশ্চিম এশিয়ার (West Asia) অস্থিরতার কারণে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির ধাক্কা...

দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে, বেলেঘাটায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস অভিষেকের

বেলেঘাটায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...