চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের দল। খাতায় কলমে ভালো দল গড়েও কেন রাহানেদের দলের হাল এত বেহাল?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কেকেআরের(KKR) ওপেনিং জুটি এখনও সেট হল না। রাহানে-ফিল অ্যালেন জুটি রান পাচ্ছেন না। ওপেনিং জুটি বড় রান না পাওয়ায় চাপ বাড়ছে মিডল অর্ডারের উপর। তিন নম্বরে নামা তরুণ অঙ্গকৃষকে বাড়তি চাপ নিতে হচ্ছে। প্রথমে দ্রুত রান তুলে পরে মন্থর হচ্ছে নাইটদের ব্যাটিং। ১১ থেকে ১৫ ওভারের মধ্যে নাইটদের মাত্র ১৭ রান তোলে এবং ৩ উইকেট হারায়। এই সময়েই ম্যাচের গতি পুরোপুরি কমে যায়।

রিঙ্কু সিংয়ের ব্যর্থতা। মিডল অর্ডারে নাইটদের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটার রিঙ্কুং সিং। কিন্তু রিঙ্কুর রানই পাচ্ছেন না। সহ অধিনায়কত্বের কি চাপ নিতে পারছেন না রিঙ্কু?

সব থেকে বেশি ভোগাচ্ছে বোলিং। হর্ষিত রানা, আকাশ দীপ ছিটকে গিয়েছেন। পাথিরানা এখনও আসেননি, গ্রিন পুরো দমে বোলিং করতে পারছেন না। ফলে বোলিংয়ে ভেদ শক্তি নেই।

সব থেকে বড় কথা, নিষ্ক্রিয় স্পিন বোলিং। সুনীল নারিন একেবারেই কার্যকরী ভূমিকা পারছেন না। তার উপর রাহানের কোনও প্ল্যান বি নেই।এদিকে, সিএসকে ম্যাচ খেলতে চেন্নাই উড়ে গেল কেকেআর।

–

–

–

–
–
