Friday, April 10, 2026

কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয়? অনুপ্রবেশ ইস্যুতে মোদি-শাহকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

বিজেপির ইস্তেহার প্রকাশ করতে বাংলায় এসে ফের অনুপ্রবেশ নিয়ে সরব হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার, বিকেলে কলকাতার (Kolkata) তৃণমূল ভবন থেকে এর পাল্টা তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তীব্র আক্রামণ করে তিনি বলেন, ”শেখ হাসিনা (Sk Hasina) দিল্লিতে কী হিসেবে রয়েছেন? তিনি কি অনুপ্রবেশকারী না শরণার্থী? কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে?” হিন্দুত্বের তাস খেলা বিজেপিশাসিত (BJP) কেন্দ্রীয় সরকারকে অভিষেকের প্রশ্ন, ”যখন বাংলাদেশে (Bangladesh) চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হয়েছিল, তখন দিল্লি কোন ভূমিকা নিয়েছে?”

ভুরিভুরি প্রতিশ্রুতি দিয়ে নিউ টাউনের এক হোটেলে বিজেপির ইস্তেহার প্রকাশ করেছেন অমিত শাহ। সেই ইস্তেহারেও অনুপ্রবেশকারীদের প্রতি জিরো টলারেন্স-এর কথা বলা হয়েছে। তার পাল্টা তোপ দাগেন অভিষেক। বলেন, “দেড় বছর ধরে শেখ হাসিনা দিল্লিতে কী করছেন? নরেন্দ্র মোদির সরকার কী কারণে তাঁকে আশ্রয় দিয়েছেন? কোন শিল্পপতিকে বাঁচানোর জন্য? শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শরণার্থী? অমিত শাহ জবাব দিতে পারবেন?” হিন্দুত্বের তাস খেলা গেরুয়া শিবিরকে বিঁধে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”চিন্ময় প্রভুর উপর লাগাতার অত্যাচার হয়েছিল, তখন দিল্লি কোন ভূমিকা নিয়েছে?”

Related articles

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...

ভোটে নির্বিঘ্নে যান চলাচল করাতে বাস চালক ও খালাসিদের জন্য নয়া ব্যবস্থা কমিশনের

ভোটের দায়িত্বে থাকা বাসের চালক (Bus Driver) ও খালাসিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন...

অসমের পরে বাংলা! বহিরাগত ঢুকিয়ে ভোট করার বিজেপির চক্রান্ত ফাঁস মমতার

উত্তরপ্রদেশ থেকে ট্রেনে করে ৫০ হাজার লোক নিয়ে গিয়ে ভোট করিয়েছে ডাবল ইঞ্জিন রাজ্য অসমে! বাংলাতেও হাজার হাজার...

উন্নয়ন কার্ডে ‘সাপ বিজেপি’! সাপ-লুডোর খেলায় অভিনব প্রচার তৃণমূলের

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (2026 West Bengal Election)। ভোটের উৎসবে নজর কাড়তে সব দলই নতুন নতুন প্রচারের পদ্ধতি...