Saturday, April 11, 2026

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী কুণালকুমার ঘোষ (Kunal Ghosh)। অভিযোগ, তৃণমূলের কিছু অতি উৎসাহী কর্মী সিপিআইএম (CPIM) প্রার্থী পারমিতা রায়ের (Paramita Ray) পোস্টারের উপর দলীয় প্রার্থীর পোস্টার সেঁটে দেন। শুক্রবার সন্ধেয় প্রচারের সময় সেই খবর জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছন কুণাল। নিজের দলের কর্মীদের ডেকে কড়া বার্তা দেন তৃণমূল প্রার্থী। একই সঙ্গে নিজের হাতে নিজেরই প্রচারের পোস্টার (Poster) ছিড়ে দিয়ে বলেন, “তৃণমূলের পরিস্থিতি এমন হয়নি, যে অন্য দলের প্রার্থীর পোস্টারের উপর পোস্টার মারতে হবে। এসব বাম আমলে হত।”

আরও পড়ুন : SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

তৃণমূল সূত্রে খবর, গড়পাড় রোডের কাছে সিপিএম প্রার্থী পারমিতার পোস্টারের উপরে দলের কয়েকজন কর্মী অতি সক্রিয়তা দেখিয়ে কুণালের পোস্টার সাঁটিয়ে দেন। খবর পেয়েই সেখানে যান তৃণমূল নেতা। সব দেখেশুনে কুণাল নিজেই তাঁর ভোট প্রচারের দেওয়ালে লাগানো পোস্টার ছিঁড়ে দেন৷ শুধু তাই নয়, দলীয় কর্মীদের নির্দেশ দেন সিপিএমের পার্টি অফিস থেকে তাদের পোস্টটা নিয়ে এসে ওই জায়গায় লাগিয়ে দিতে। তৃণমূল প্রার্থীর কথায়, “এসব বামেদের আমলে হত৷ সমস্ত রাজনৈতিক দলের অধিকার আছে নিজেদের প্রচার করার৷ মানুষের যাঁকে পছন্দ হবে তাঁকে ভোট দেবেন৷ কিন্তু অন্য দলের প্রচারে বাধা দেওয়া কখনওই সমর্থনযোগ্য নয়৷ আমি পরিচ্ছন্ন রাজনীতি পছন্দ করি। এরকম পরিস্থিতি হয়নি, যে অন্য দলের পোস্টারের ওপর পোস্টার সাঁটতে হবে।” তবে স্থানীয় তৃণমূল সূত্রে খবর, ওই দেওয়ালটি তৃণমূলের পোস্টার এবং ওয়ালিং-এর জন্য দলের তরফ থেকে রাখা হয়েছিল। সেখানে রামেরা পোস্টার মারে। কিন্তু তা সত্ত্বেও বিরোধী দলের প্রার্থীর পোস্টারের উপর পোস্টার সাঁটানোয় দলীয় কর্মীদেরই কড়া বার্তা দিলেন কুণাল ঘোষ। যা দেখে তাজ্জব বিরোধী নেতৃত্ব। আর তৃণমূল প্রার্থীর এই রাজনৈতিক সৌজন্যে মুগ্ধ স্থানীয়রা।

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...