Saturday, April 11, 2026

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

Date:

Share post:

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize) যায়। দ্রুত ১৫ জনকে উদ্ধার করা গেলেও বাকিদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

বৃন্দাবনে (Vrindavan) যমুনা (Yamuna) পার হচ্ছিল পঞ্জাব থেকে আসা পুণ্যার্থী বোঝাই একটি নৌকা। সেই সময়ে তাতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। নদীর মাঝে থাকা একটি কংক্রিটে পুন্টুনে ধাক্কা খেয়েই বিপত্তি হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান। কেশি ঘাটের কাছে নৌকাটি উল্টে যায়।

আরও পড়ুন : বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

দ্রুত স্থানীয় মানুষ ও উদ্ধারকারী দল পুণ্যার্থীদের উদ্ধারের কাজে হাত লাগায়। ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে আগ্রা পুলিশ। পুলিশের দাবি নৌকায় ২৫-২৭ জন যাত্রী ছিল। যদিও সঠিক সংখ্যা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। স্থানীয় উদ্ধারকারীদের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ ও দমকল বিভাগকে উদ্ধারের কাজে লাগানো হয়।

Related articles

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...