Thursday, June 11, 2026

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

Date:

Share post:

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে প্রাক্তন NSG কমান্ডো ও RAW-এ কাজ করা আধিকারিক বলে দাবি করা দীপাঞ্জন না কি উচ্চ মাধ্যমিকের গণ্ডীও পেরোননি। শুধু তাই নয়, উত্তরপাড়ার বিজেপি প্রার্থী হিসেবে তিনি যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, সেই হলফনামায় তিনি নিজে NSG (National Security Group) অথবা RAW (Research and Analysis Wings)- এর নাম উল্লেখই করেননি। নিজেকে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে দেখিয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে এতদিন প্রাক্তন কমান্ডোরের ভুয়ো পরিচয় দিয়েছেন কেন দীপাঞ্জন? এই সবের মধ্যে একটি নিউজ পোর্টালের তরফ থেকে একটি ফোনালাপ পোস্ট করা হয়েছে। (সেই অডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’)। সেখানে এক তরুণী এই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অশ্লীল মেসেজ ও প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন।

স্যোশাল মিডিয়ায় দীর্ঘদিন সক্রিয় দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে প্রাক্তন NSG কমান্ডো ও RAW-এ কাজ করা আধিকারিক বলে দাবি করেন তিনি। এই পরিচয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন-ইন দেওয়া বা আলোচনা সভায় বসতেও দেখা যায় তাঁকে। অতীতে বিভিন্ন সময়ে মোদি ও বিজেপি সরকারের তুলোধনা করে পোস্ট করছেন দীপাঞ্জন। কিন্তু হঠাৎ করে পদ্মশিবিরে নাম লিখিয়েছেন তিনি। প্রার্থীও হয়েছেন উত্তরপাড়ায়। কিন্তু তার পর থেকেই নিজেকে প্রাক্তন NSG কমান্ডো বলে পরিচয় দেওয়া এই দীপাঞ্জনের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। তাঁর হলফনামার বিরুদ্ধে শুভদীপ মুখোপাধ্যায় একটি কাউন্টার এফিডেভিট করেছেন। সেখানে তিনি লেখেন, দীপাঞ্জন নিজের হলফনামায় নিজেকে কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে দাবি করেছেন, কিন্তু NSG (National Security Group) অথবা RAW (Research and Analysis Wings) – এর নাম উল্লেখ করেননি। কিন্তু একই সঙ্গে দীপাঞ্জন লিখেছেন তিনি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ নন। এখন NSG ও RAW-এর চাকরি পাওয়ার ন‍্যূনতম যোগ‍্যতা উচ্চ মাধ্যমিক। 

আরও প্রশ্ন উঠছে, সেনাবাহিনীতে দীপাঞ্জনের Rank কী ছিল-সেটা কখনও বলছেন না। উনি যে সব স্পেশাল অপারেশনে গিয়েছেন বলে দাবি করেন, তাঁর একটারও কোনও প্রমাণ দিতে পারবেন? RAW-তে কোন ইউনিটের থেকে গিয়েছিলেন এবং কোন পদে ছিলেন?

দীপাঞ্জনের দাবি, তিনি ইন্টারপোলেও কাজ করেছেন- তাহলে উনি কত সালে IPS হয়েছেন এবং পুলিশের ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন? একজন উচ্চ মাধ্যমিক অনুত্তীর্ণ কীভাবে IPS হতে পারেন?

কিছুদিন আগেও মোদি ও বিজেপিকে গালিগালাজ করে পোস্ট করতেন দীপাঞ্জন। বাংলায় বিজেপিকে তৃণমূলের বি টিম বলতেন। এখন হঠাৎ কেন ভোলবদল। এনএসজি বা সরকারি কোনও দফতরের পোশাক, গাড়ি বাড়ি ইত্যাদি ভোট প্রচারে ব্যবহার করা যায় না। কিন্তু উনি সেটাই করছেন।

আবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এক তরুণী তাঁকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, বিবাহিত দীপাঞ্জন তাঁকে নগ্ন ছবিও পাঠাতে বলেছিল। কিন্তু অপারেশন সিন্দুরের সময় থেকে দীপাঞ্জনের কথায় ও আচরণে সন্দেহ হওয়ায় ওই তরুণী নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেন।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...