বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে নিজেদের রাজ্যে আইন শৃঙ্খলা বলে কোনও শব্দ রাখেই না, তা প্রমাণ করে কেন্দ্রের সরকারের রিপোর্ট। প্রতিদিন বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যে এমন ঘটনা ঘটে যা থেকে প্রমাণিত হয়, নৈরাজ্যই সেখানে আইন শৃঙ্খলা। এবার ঘটনা উত্তরপ্রদেশের (Uttarpradesh)। দিনের আলোয় এক আইনজীবীকে গুলি (firing) করে মেরে ফেলে দুজন আততায়ী। যোগীরাজ্যের পুলিশ তল্লাশি চালিয়েও ২৪ ঘণ্টায় আততায়ীদের খোঁজ পেতে ব্যর্থ। আর এই ঘটনায় ফের একবার প্রমাণিত হল, বেআইনি অস্ত্রের রমরমা বিজেপি রাজ্যগুলিতে কত সহজ।

উত্তরপ্রদেশের মির্জাপুরে (Mirzapur) সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ হারালেন আইনজীবী রাজীব সিং (Lawyer Rajeev Singh)। শুক্রবার (Friday) সকালে প্রকাশ্যেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইক নিয়ে দুই দুষ্কৃতী আইনজীবীর সামনে দাঁড়ায়। সেখান থেকে এক দুষ্কৃতী বাইক থেকে এগিয়ে এসে গুলি (firing) চালায় রাজীবের উপর। গুলি চালানোর পরই তারা বাইকে করে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় কিছু মানুষ তাদের আটকাতে এগিয়ে যান। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীদের একজন বন্দুক বের করে সরাসরি লোকজনের দিকে তাক করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ভয়ে কেউ আর তাদের কাছে যাওয়ার সাহস পাননি। সেই সুযোগে হামলাকারীরা বাইকে চেপে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এই ঘটনায় মির্জাপুরের পুলিশ সুপার অপর্ণা রজত কৌশিক (Superintendent of Police Aparna Rajat Kaushik) জানান, নিহত ও অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা। গ্রামের একটি বিষয় নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তিনি বলেন, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন : মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রকাশ্যে গুলি চালিয়ে খুন, তারপর জনতার সামনে অস্ত্র দেখিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার ঘটনায় বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির ছবিই স্পষ্ট হয়ে উঠছে। উত্তরপ্রদেশে অপরাধীদের দুঃসাহস যেন ক্রমশ বেড়েই চলেছে, আর তার সঙ্গে বাড়ছে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও। অস্ত্র আততায়ীদের হাতে পৌঁছে যাওয়া বিজেপি শাসিত রাজ্যগুলিতে কতটা সহজ, এই ঘটনা আরও একবার তা প্রমাণ করে দিল। সেই সঙ্গে নজরদারির অভাব কতটা তাও স্পষ্ট করে দিয়ে বিজেপির আইনশৃঙ্খলার ভাষণের অন্তঃসারশূন্যতাকেও প্রমাণ করে দিল।

–

–

–

–
–
