Thursday, June 11, 2026

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

Date:

Share post:

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, পর পর দুটি জনসভা পরে মেমারি বিধানসভার দলীয় প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে রোড শো করেন তৃণমূলের সেনাপতি। অভিষেক আবেগে ভাসল ইছাপুর প্লে গ্রাউন্ড থেকে মেমারি নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তায়। 

এদিন রাসবিহারী হালদাককে পাশে নিয়ে ট্যাবলোর উপর দাঁড়িয়ে রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কখনও হাত নেড়ে, কখন হাত জোড় করে উপস্থিত জনতার উচ্ছ্বাসের জবাব দেন তিনি। জনপ্লাবনে রূপ নেয় মেমরির রাস্তা। তৃণমূলের প্রতীক, বেলুন, ব্যানার, ফেস্টুনে বর্ণাঢ্য রোড-শো-এ উচ্ছ্বসিত তৃণমূলের কর্মী-সর্মথকরা। 

দলীয় প্রার্থীদের সমর্থনে সেখানেই রোড শো করছেন অভিষেক, প্রতিটি জায়গাতেই জনপ্লাবন। এখানেও তার ব্যতিক্রম হল না। জনতার উদ্দেশ্যে হাত নাড়েন অভিষেক। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড় উপচে পড়ে। গাড়ি থেকে গোলাপফুলের পাপড়ি ছুড়ে দেন অভিষেক। উদ্বেল হয়ে ওঠে মেমরি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...