Thursday, June 11, 2026

প্রচারে বেরিয়ে বাকচায় আক্রান্ত তৃণমূল প্রার্থী! বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ 

Date:

Share post:

ভোটের দামামা বাজতেই অশান্তির আগুনে তপ্ত পূর্ব মেদিনীপুর। শনিবার সকালে ময়নার বাকচা এলাকায় তৃণমূল প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা গড়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে। অভিযোগের তির সরাসরি ভারতীয় জনতা পার্টির দিকে। তৃণমূলের দাবি, জনসমর্থন হারিয়ে এখন ভয় দেখানোর রাজনীতি এবং লাঠি-বাঁশ নিয়ে হামলার পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির।

শনিবার সকালে নিজের অনুগামীদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল। অভিযোগ, প্রচার চলাকালীন আচমকাই একদল দুষ্কৃতী লাঠি ও বাঁশ নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলায় এক তৃণমূল কর্মীর মাথা ফেটে যায় এবং আহত হন আরও বেশ কয়েকজন। খোদ প্রার্থী চন্দন মণ্ডলও নিগ্রহের হাত থেকে রেহাই পাননি বলে দাবি ঘাসফুল শিবিরের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই হামলা প্রসঙ্গে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন চন্দন মণ্ডল। তাঁর দাবি, “সাধারণ মানুষ আমাদের পাশে আছে দেখেই বিজেপি ভয় পেয়ে এই হামলা চালিয়েছে। হার নিশ্চিত বুঝেই ওরা সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে।” উল্লেখ্য, চন্দন মণ্ডল আগে বিজেপি করতেন, সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন – বাংলার পরে তামিলনাড়ু: বিরোধী রাজ্য়ে ভোটে জিততে স্বরাষ্ট্র সচিব বদল!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...