Sunday, June 14, 2026

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

Date:

Share post:

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার, চারটি জনসভা করবেন মমতা। দুটি জনসভা ও একটি রোড শো করবেন অভিষেকও।

এদিন তৃণমূল সুপ্রিমোর প্রথম সভা খণ্ডঘোষে দলীয় প্রার্থী নবীনচন্দ্র বাগের সমর্থনে। এরপর বিষ্ণুপুরের ওন্দায় জনসভা তাঁর। দুপুর দেড়টায় বাঁকুড়ার ছাতনায় দলীয় প্রার্থী স্বপন কুমার মণ্ডলে সমর্থনে প্রচার সভা করবেন তৃণমূল সভানেত্রী। এদিনের শেষ জনসভা (Rally) আসানসোল উত্তর ও দক্ষিণের প্রার্থীদের সমর্থনে পশ্চিম বর্ধমানের আসানসোলে। রাজ্যে প্রচারে এসে গালভরা প্রতিশ্রুতি দিচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবারের জনসভা থেকেই তার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সভানেত্রী। এদিনের জনসভা থেকে সেই সংক্রান্ত আর কোনও বিষয়ে তাঁর বক্তব্যে উঠে আসে সেদিকে নজর থাকবে।

জোড়া জনসভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। বিদেশ বসু ও দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে বেলা বারোটা নাগাদ সপ্তগ্রামে প্রথম জনসভা (Rally) করবেন তৃণমূল সেনাপতি। অভিষেকের পরবর্তী কর্মসূচি ময়নায় দলীয় প্রার্থী চন্দন মণ্ডলের সমর্থনে রোড শো।এরপরে শিউলি সাহার সমর্থনে কেশপুরে জনসভা তিনি।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...