Saturday, June 13, 2026

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

Date:

Share post:

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে (Asha Bhonsle)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে। প্রথমে জানা গিয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। কিন্তু তাঁর নাতনি জানাই ভোঁসলে সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানান, ক্লান্তি ও বুকে মারাত্মক সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাঁর ঠাকুমাকে।

দিন কয়েক আগেও মুম্বইয়ে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল আশাকে। কিন্তু হঠাৎ এই শনিবার সন্ধ্যে খবর ছড়িয়ে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিংবদন্তি গায়িকা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

পরে আশার (Asha Bhonsle) নাতনি জানাই নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “আমার ঠাকুমা আশা ভোঁসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে এবং আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। আগামী দিনে যে খবর হবে, আমরা আপনাদের জানাব ।”

হাসপাতাল সূত্রে খবর, আশার শারীরিক পরিস্থিতি জানিয়ে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...