Friday, June 19, 2026

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

Date:

Share post:

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানা ফিটনেস পরীক্ষায় সফল হয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড(SLC) থেকে শীঘ্রই এনওসি তিনি পাবেন বলে জানা গিয়েছে। ফলে আইপিএলে(IPL) কেকেআরের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

একটার পর একটা তারিখ যাচ্ছে, কিন্ত নাইট শিবিরে পাথিরানার দেখা নেই। কবে আসবেন শ্রীলঙ্কার পেসারকে নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। চলতি মরশুমে নাইটদের শুরুটা ভাল হয়নি। চার ম্যাচে তিনটি হার এবং একটি ম্যাচ পরিত্যক্ত। ফলে তারা পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। বিশেষ করে ডেথ ওভারের বোলিং নিয়ে বড় সমস্যা দেখা দিয়েছে। প্রতিপক্ষ ব্যাটারদের রানের গতি আটকাতে ব্যর্থ হয়েছে দল।

নিলামে ১৮ কোটি টাকা দিয়ে পাথিরানাকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু আইপিএলে প্রথম চার ম্যাচে তাঁর সার্ভিস পায়নি নাইটরা। এর আগে সিএসকে দলের হয়ে পাথিরানা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তিনি বহু ম্যাচে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে জিততে সাহায্য করেছেন। তাই কেকেআর শিবির আশা করছে, তার অভিজ্ঞতা ও দক্ষতা দলের বোলিং বিভাগকে অনেকটাই শক্তিশালী করবে।

কেকেআরকে সব থেকে বেশি ভোগাচ্ছে বোলিং। হর্ষিত রানা, আকাশ দীপ ছিটকে গিয়েছেন। পাথিরানা এখনও আসেননি, গ্রিন পুরো দমে বোলিং করতে পারছেন না। ফলে বোলিংয়ে ভেদ শক্তি নেই। পাথিরানা এলে নাইটদের বোলিংয়ের সমস্যা মিটতে পারে।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...