Sunday, April 12, 2026

বিহারে মহিলাদের থেকে টাকা ফেরত চাইছে বিজেপি! বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিশ্রুতির ফোয়ারা ছোটাচ্ছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছেন পদ্ম নেতা-নেত্রীরা। অথচ বিহারে (Bihar) নির্বাচনের আগে মহিলাদের দেওয়া টাকা এখন ফেরত চাইছে বিজেপির (BJP) জোট সরকার। এই ঘটনা নিয়ে রবিবার জনসভা থেকে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “ওরা কেড়ে নেয়, আর আমরা দিই।”

রবিবাসরীয় দুপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে একের পর এক প্রচার সভা করছেন তৃণমূল সাভানেত্রী। তাঁর আমলে উন্নয়নমূলক কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি নিশানা করছেন গেরুয়া শিবিরকে। অন্যদিকে রাজ্যের তৃণমূল সরকারের প্রকল্পগুলির সমালোচনা করা বিজেপি নেতৃত্ব বাংলায় ভোট প্রচারে সেই প্রকল্পগুলিরই অর্থ মূল্য দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এদিন ছাতনার সভা থেকে এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, “দিল্লিতে (Delhi) ভোটের আগে বলা হয়েছিল মহিলাদের টাকা দেওয়া হবে। কিন্তু নির্বাচনের পরে দেড়, দু’বছর কেটে গিয়েছে কেউ টাকা পাননি। বিহারে নির্বাচনের আগে মহিলাদের টাকা দেওয়া হয়েছিল। নির্বাচনের পরেই বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এখন যারা টাকা পেয়েছিল তাদের বাড়ি বাড়ি গিয়ে বলছে, টাকা ফেরত দাও।” মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘আমাদের দেওয়াল লক্ষ্মীর ভাণ্ডার কাউকে ফেরত দিতে হয়?” তাঁর কথায়, “যারা দেয় তারা বলে না, আগেই দিয়ে দেয়।” উদাহরণস্বরূপ ভোটের আগেই বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে ১৫০০ ও ১৭০০ করার কথা জানান মমতা।

একই সঙ্গে নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘‘২০১৪ সালের ভোটের আগে বলেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে। কোথায় গেল ১৫ লক্ষ টাকা? কোথায় গেল দু’লক্ষের চাকরি? আমি প্রশ্ন করছি, উত্তর দিন। যদি মিথ্যা কথা বলি তবে আমার কান কেটে নেবেন। নাকখত দেব। না হলে আপনি নাকখত দিন।’’

Related articles

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...

দিনক্ষণ চূড়ান্ত নীতীশের ইস্তফার! কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী

নীতীশ কুমার (Nitish Kumar) রাজ্যসভায় যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই, বিহারে (Bihar) মুখ্যমন্ত্রী কে হবেন এই নিয়ে জল্পনা তুঙ্গে...

মোথাবাড়ির ঘটনায় আইএসএফ নেতা গোলাম রব্বানিকে গ্রেফতার NIA-র, আটক কংগ্রেস প্রার্থী সায়েম

ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে মোথাবাড়িতে মধ্যরাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা ও অশান্তির ঘটনায় NIA-র হাতে প্রথম...

সোনা জয়ের স্বপ্ন অধরাই, এশিয়ান ব্যাডমিন্টনের ফাইনালে হার আয়ুষের

সোনা জয়ের স্বপ্ন অধরাই থাকল আয়ুষ শেট্টির (Ayush Shetty)। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ফাইনালে(Asia Championships Final) হেরে গেলেন ভারতীয়...