Sunday, April 12, 2026

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

Date:

Share post:

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত (Indian Music Industry)। সময়ের পরিবর্তনে নায়িকা বদল হয়েছে কিন্তু প্রায় আট দশক ধরে সব প্রজন্মের অভিনেত্রীদের জন্য অবলীলায় কণ্ঠ দিয়ে গেছেন প্রবাদপ্রতিম শিল্পী। অসংখ্য কালজয়ী গান গেয়েছেন তিনি। সুরের সম্রাজ্ঞী গায়িকা হওয়ার পাশাপাশি রন্ধনশিল্পেও যথেষ্ট দক্ষ ছিলেন। মিউজিক্যাল ক্যারিয়ারের পাশাপাশি বিনিয়োগকারী হিসেবেও তিনি সফল। কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে?

‘পিয়া তু’ গায়িকা রান্না করতে খুব পছন্দ করতেন। আর নিজের এই নেশাকেই ব্যবসার কাজে চালনা করেছিলেন তিনি। সঙ্গীতশিল্পী আশা ২০০২ সালে তিনিদুবাইয়ের ওয়াফি মলে Asha’s নামেএকটি রেস্তরাঁর চেইন খোলেন। সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত, বাহরিন, ম্যাঞ্চেস্টার, বার্মিংহামের মতো শহরেও তাঁর রেস্তোরাঁর আউটলেট রয়েছে। বিশেষ করে ‘মা কি ডাল’ এবং ‘বিরিয়ানি’— এই দুই পদ রেস্তোরাঁর সিগনেচার ডিশ (Signature Dish) হিসেবে আন্তর্জাতিক স্তরে ব্যাপক প্রশংসা পেয়েছিল। গায়িকার মোট সম্পত্তির পরিমাণ ২০০-২৫০ কোটি, এর অনেকটা যেমন আসত প্লে-ব্যাক, অ্যালবাম বা কনসার্ট থেকে, তেমনই আসত রেস্তোরাঁ চেইন থেকেও। সেগুলোর ব্যবসায়িক মূল্য প্রায় ৮০- ১০০ কোটির কাছাকাছি। মুম্বই এবং পুনেসহ অন্যান্য শহরে বিলাসবহুল বাড়ি রয়েছে, এবং জানা গেছে যে সেগুলোর মূল্য কোটি টাকার। রিপোর্ট অনুসারে, তিনি গত বছর তাঁর পুনের অ্যাপার্টমেন্টটি প্রায় ৬ কোটি টাকায় বিক্রি করেছিলেন। তাঁর দক্ষিণ মুম্বইয়ের বাসস্থান, প্রভাকুঞ্জ অ্যাপার্টমেন্টের মূল্যও প্রায় কোটি টাকার কাছাকাছি।

Related articles

ISL:  থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...

কেশপুরই হবে বিজেপির শেষপুর! ভোটে জয়ের লক্ষ্য বেঁধে কেশপুরে হুঙ্কার অভিষেকের 

রবিবাসরীয় প্রচারে হুগলি ও পূর্ব মেদিনীপুরে সভা ও রোড-শোয়ের পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমজমাট জনসভা। কেশপুরের...

SIR শুনানির আগের ভোটদানের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের

বাংলায় এসআইআর করে যেভাবে ন্যায্য ভোটারদের ভোটদানের অধিকার হরণ করার খেলা খেলছে জাতীয় নির্বাচন কমিশন (ECI), তার প্রতিবাদ...

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...